খেলা

মেসি-সুয়ারেজের নৈপুণ্যে জয় পেল ইন্টার মিয়ামি

  • 3:04 am - May 30, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার

মেজর লিগ সকারে খারাপ সময় কাটানোর পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে স্থানীয় সময় বুধবার (২৮ মে) রাতে মন্ট্রিয়লকে ৪-২ ব্যবধানে হারিয়েছে দলটি।ম্যাচের ২৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় মায়ামি। ৬৮ মিনিটে সুয়ারেজের প্রথম গোলটি আসে মেসির অ্যাসিস্টে। এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে (৭১ মিনিটে) দ্বিতীয়বার জালের দেখা পান উরুগুইয়ান এই ফরোয়ার্ড।

 

মন্ট্রিয়ল অবশ্য হাল ছাড়েনি। ৭৪ মিনিটে ড্যান্টে সিলি এক গোল শোধ করে ব্যবধান কমায়। তবে ৮৭ মিনিটে মেসির দ্বিতীয় গোল ইন্টার মায়ামির জয় অনেকটাই নিশ্চিত করে। অতিরিক্ত সময়ে মন্ট্রিয়লের ভিক্টর লোটুরি আরেকটি গোল করলেও তাতে ব্যবধানই কেবল কমে।

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ৭ জয় ও ৫ ড্রয়ে ছয় নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। তাদের শেষ চার ম্যাচে জয় ছিল না, দুটি ড্র ও দুটি হার।ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, “দলের সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের হতাশ করেছিল। আজকের জয় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল।”মাঠে তারা প্রতিপক্ষ হলেও মেসি ও সুয়ারেজ মাঠের বাইরে ব্যবসায়িক অংশীদার। সম্প্রতি তারা যৌথভাবে একটি ক্লাব চালু করেছেন। ব্যক্তিগত বন্ধুত্বের পাশাপাশি ফুটবল মাঠেও তাদের বোঝাপড়া যে এখনও অটুট, তা এদিনের পারফরম্যান্সে স্পষ্ট।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au