খেলা

আইপিএলে ভালো পারফরম্যান্স করেও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন না আইয়ার

  • 3:12 am - May 30, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা পাননি শ্রেয়াস আইয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করেছিলেন। সম্প্রতি ফর্মেও আছেন। তবুও শ্রেয়াস কেন সুযোগ পেলেন না? এমন প্রশ্নে মেজাজ হারালেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

শ্রেয়াস আইয়ার ইংল্যান্ড সফরের দলে সুযোগ না পাওয়ায় ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বিস্মিত। প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, ফর্মে থাকলেও টেস্ট দলে এখন শ্রেয়াসকে সুযোগ দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব হল না? এর উত্তর অবশ্য পাওয়া যায়নি।

গতকাল একই প্রশ্নে গম্ভীরের উত্তর, ‘আমি নির্বাচক নই।’ এর বেশি আর কিছু বলতে চাননি গম্ভীর। শ্রেয়াসের সুযোগ না পাওয়ার দায় এক রকম আগারকরদের দিকে ঠেলে দিয়েছেন গম্ভীর। আইপিএলে এখনও পর্যন্ত ১৪ট ম্যাচে ৫১৪ রান করেছেন শ্রেয়াস।

আইপিএলের পরই ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে। বেন স্টোকসের দলের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবেন শুবমান গিলেরা। বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে।

ভারতের টেস্ট দলে তিন বছর আগেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পূজারা। কিন্তু তিনি এখন ব্রাত্য। অবসর না নিলেও টেস্ট দলে জায়গা পান না। নির্বাচক অজিত আগারকর ও অধিনায়ক গৌতম গম্ভীর স্পষ্ট করে বলে দিয়েছেন, তরুণদের হাতেই দায়িত্ব দিতে চান তারা। ইংল্যান্ডে ভারতের টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয়। তাই সেখানে ভারত ভালো খেললে তার প্রভাব ভারতীয় ক্রিকেটে পড়তে পারে তিনি বলেন, ‘ভারতীয় দলের সবচেয়ে কঠিন পরীক্ষা হয় ইংল্যান্ডে। ১০০ বছরে সেখানে ১৯টা টেস্ট সিরিজ খেলে ভারত মাত্র তিনটা জিতেছে। এই পরিসংখ্যান থেকেই চিত্র স্পষ্ট। সামনের সফরে ভারতীয় ক্রিকেটের ছবিটা বদলে যেতে পারে। আমি দেখতে চাই, এই তরুণ দল সেখানে কীভাবে খেলে। ভবিষ্যতের জন্য একটা উদাহরণ তৈরি করার সুযোগ ওদের সামনে বলে মনে করেন পূজারা।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au