খেলা

অস্ট্রেলিয়ান প্রবাসী বুলবুলই এখন বিসিবি সভাপতি

  • 4:30 am - May 31, 2025
  • পঠিত হয়েছে:৫৩ বার

মেলবোর্ন ৩১ মে-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ষোলোতম সভাপতি হিসেবে তিনি আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।

শুক্রবার রাতে পরিচালনা পর্ষদের সভায় বুলবুল সভাপতি নির্বাচিত হন। জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। আর সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাকরি ছেড়ে বিসিবিতে এসেছেন বুলবুল

জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে বুলবুল বিসিবিতে আসেন। প্রথমে কাউন্সিলর, পরে তাকে এনএসসি পরিচালক হিসেবে বিসিবিতে মনোনীত করা হয়।

এর আগে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসিবি সভাপতি পদের দায়িত্ব হারান। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) (৪) মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ১৯/০৮/২০২৪ তারিখের ৩৪.০৩.০০০০.০০৪.০৩.০২৯-৩০৭৮ সংখ্যক স্মারক অনুযায়ী, পূর্বে মনোনীত পরিচালক জনাব ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ জন পরিচালক (বর্তমানে সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্ত গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি করে জনাব ফারুক আহমেদের অনুকূলে পূর্বের মনোনয়ন বাতিল করা হলো।

রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির জন্য ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে প্রথমে কাউন্সিলর ও পরে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে পরিচালকদের ভোটে ফারুক বিসিবির সভাপতি নির্বাচিত হন। ৯ মাস পর সেই মনোনয়ন বাতিল করে দেয় এনএসসি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত পরিচালকদের পাশাপাশি পরিচালনা পর্ষদে সরাসরি দুজন প্রতিনিধি স্থান পান এনএসসির মনোনয়নে। এনএসসি এই মনোনয়ন বাতিল করায় ফারুক আহমেদের আর বিসিবিতে থাকা হচ্ছে না।

বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেট ইতিহাসে একজন স্মরণীয় নাম। দীর্ঘ এক যুগ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে দেশের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান খেলেছেন ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে ম্যাচ। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর তিনি কিছুদিন কোচ হিসেবে কাজ করেন দেশে। পরবর্তীতে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস শুরু করেন অস্ট্রেলিয়ায়।

বিদেশে পাড়ি জমালেও ক্রিকেট থেকে নিজেকে আলাদা করেননি বুলবুল। বিগত দশ বছর ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আইসিসির এশিয়ান অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন সম্প্রতি পর্যন্ত। পাশাপাশি হাই পারফরম্যান্স কার্যক্রম ও প্রশিক্ষণ বিষয়ক শিক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী মাসে তার আইসিসির সঙ্গে থাকা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, যার আগেই তিনি ফিরলেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক আসনে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au