খেলা

দ্বিতীয় মেয়াদে এসি মিলানের দায়িত্বে আল্লেগ্রি

  • 4:46 am - May 31, 2025
  • পঠিত হয়েছে:৩৬ বার

মেলবোর্ন ৩১ মে-সের্জিও কন্সেইসাওকে ছাঁটাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে নতুন কোচ নিয়োগ দিল এসি মিলান। দ্বিতীয় মেয়াদে ইতালিয়ান ক্লাবটির দায়িত্ব নিলেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

কন্সেইসাওয়ের সঙ্গে মিলানের চুক্তি শেষ হওয়ার সময় থেকেই শোনা যাচ্ছিল, ক্লাবের ডাগআউটে ফিরতে যাচ্ছেন আল্লেগ্রি। গভীর রাতে ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সেটাই নিশ্চিত করেছে তারা।

গত বছরের একেবারে শেষদিকে মিলানের কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন কন্সেইসাও। তার শুরুটা ছিল দারুণ। দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেক পরই ইতালিয়ান সুপার কাপ জয় করে দল। ফাইনালে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলে তারা হারায় নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে।

কিন্তু সেই সাফল্য পরে আর টেনে নিতে পারেনি তারা। চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ থেকে ছিটকে যায়। শেষ আশা ছিল ইতালিয়ান কাপ। সেখানেও ফাইনালে তারা হেরে যায় বোলোনিয়ার কাছে। আর সেরি আয় ক্রমাগত ধুঁকে ১৯ বারের লিগ জয়ী ক্লাবটি আসর শেষ করে অষ্টম স্থানে থাকে।

এমন ব্যর্থতার পর কন্সেইসাওয়ের বিদায় অবধারিতই ছিল। আল্লেগ্রির সামনে এখন দলটিকে পথে ফেরানোর চ্যালেঞ্জ। যে ক্লাবে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত কোচ ছিলেন তিনি। এখানে ২০১০-১১ মৌসুমে লিগ শিরোপা জয়ের সুখস্মৃতিও আছে তার। তার হাত ধরে ওই বছর ইতালিয়ান সুপার কাপও জিতেছিল মিলান।

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ইউভেন্তুসে প্রথম দফার দায়িত্বে টানা পাঁচটি সেরি আ শিরোপা জয়ের পাশাপাশি টানা চারবার তিনি জিতে নেন ইতালিয়ান কাপ ও দুবার ইতালিয়ান সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপ হন দুবার। তুরিনের ক্লাবটিতে দ্বিতীয় দফায় ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত ছিলেন দায়িত্বে। সেবার অবশ্য ততটা সফল হতে পারেননি এই ইতালিয়ান।

এক বছরের একটু বেশি সময়ের বিরতি শেষে চেনা পরিসরেই আবার কোচিংয়ে ফিরতে যাচ্ছেন আল্লেগ্রি।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au