খেলা

আইসিসির নিয়ম মেনেই বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল-জানালেন ক্রীড়া উপদেষ্টা

  • 4:36 am - June 01, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

মেলবোর্ন ১জুন-

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষপদে পরিবর্তনের ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনার ঝড় বইছে ক্রীড়াঙ্গনে। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে তার জায়গায় নতুন করে বোর্ডের পরিচালক মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক কর্মকর্তা এবং অস্ট্রেলিয়ান প্রবাসী আমিনুল ইসলাম বুলবুল।

এই পরিবর্তন নিয়ে অনেকেরই প্রশ্ন—সরকার কি আইসিসির নিয়ম ভেঙে হস্তক্ষেপ করেছে? এ নিয়ে সরাসরি বক্তব্য দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বিকেলে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সেখানে সাংবাদিকদের কাছে তিনি ফারুককে বাদ দেওয়ার কারণ ও পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন।  

তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন,

“আমরা আইসিসির গাইডলাইন এবং বিসিবির সংবিধান মেনেই কাজ করেছি।

সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি, শুধু মনোনীত পরিচালককে সরিয়েছে। তার প্রতিক্রিয়ায় সভাপতির পদটি খালি হয়েছে এবং নিয়ম অনুযায়ী নতুন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au