খেলা

বিসিবি থেকে সভাপতির পদ হারিয়ে হাইকোর্টে রিট ফারুক আহমেদের

  • 5:56 am - June 02, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার

মেলবোর্ন ২ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য অপসারিত সভাপতি ফারুক আহমেদ তার পদচ্যুতি নিয়ে আইনি লড়াইয়ে গেছেন। নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর হাইকোর্টে রিট করেছেন ফারুক।

এর আগে, বিসিবির সভাপতির দায়িত্ব থেকে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয় দ্রুততম সময়ের মধ্যে, যার পেছনে নানান প্রশ্ন ও আলোচনা দেখা দেয়। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার বিষয়টি ঘিরে বিতর্ক সৃষ্টি হলে ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রীর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি জানান, ‘ফারুক ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। আমি বলেছিলাম, যেন ক্রিকেটের পরিবেশ খারাপ না করে, বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করা যায়।

নিজে থেকে সরে গেলে হয়তো জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) তার পরিচালক পদ বাতিল করতে হতো না। যেহেতু তিনি সরে দাঁড়াননি, তাই আমাদের উদ্যোগ নিতে হয়েছে।
উপদেষ্টা আরও জানান, ফারুক আহমেদের অপসারণ কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয় বরং পারফরম্যান্স বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয়েছে, ‘নতুন নেতৃত্ব আসার পর বিগত নয় মাসে ক্রিকেটে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বিপিএল থেকে শুরু করে সার্বিক পারফরম্যান্স হতাশাজনক। তাই আমাদের নতুন করে ভাবতেই হয়েছে।

অন্যদিকে, আইনি পথে হেঁটে ফারুক তার অপসারণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন দেখার বিষয়, হাইকোর্টে তার রিট আবেদনের পর বিসিবির নেতৃত্ব নিয়ে সামনে কী ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au