খেলা

ফিরতে সফরে পাকিস্তান কোন মাসে আসবে বাংলাদেশে?

  • 12:33 am - June 03, 2025
  • পঠিত হয়েছে:৫৪ বার

মেলবোর্ন ৩ জুন

বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের লাহোরে ও ফয়সালাবাদে পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করায় সিরিজটি লাহোরেই তিন ম্যাচের আয়োজন করা হয়। তিন ম্যাচের এই সিরিজ গতকাল লাহোরে শেষ হয়েছে। যেখানে পাকিস্তান বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে।

ফিরতি সফরে জুলাইয়ে পাকিস্তান বাংলাদেশে আসবে। এবারের মতো সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। মূলত আগামী বছরের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখেই টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দুই দলের।

ফিরতি সফরে আগামী ১৮ জুলাই বাংলাদেশে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি সূচি তৈরি করে পিসিবিকে পাঠিয়েছে। খসড়া সূচি অনুযায়ী, ২০, ২২ ও ২৪ জুলাই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এক ভেন্যুতেই।

পাকিস্তানে এবারের সফরে বাংলাদেশ পাঁচদিনে তিন টি-টোয়েন্টি খেলেছিল। পাকিস্তানও তেমন কিছুই করতে যাচ্ছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au