খেলা

ক্রিকেটকে গুডবাই জানালেন হেনরিখ ক্লাসেন

  • 12:43 am - June 03, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার

মেলবোর্ন ৩ জুন

আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই আগ্রাসী ডানহাতি ব্যাটার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিদায়বার্তায় ক্লাসেন লেখেন, “আজ আমার জন্য এক দুঃখের দিন। কারণ, আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি।

এটা আমার ও আমার পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত ছিল। অনেক ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্তে এসেছি, তবে মন থেকে একেবারে শান্তিতে আছি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্লাসেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ক্রিকেট জীবনের সহযাত্রী ও কোচদের প্রতি।

তিনি লিখেছেন, “এই পথচলায় আমি অনেক বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তুলেছি, যা সারাজীবন ধরে রাখব।

প্রোটিয়াদের হয়ে খেলার সুবাদে এমন কিছু অসাধারণ মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, যারা আমার জীবন বদলে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর মতো যথাযথ শব্দ খুঁজে পাচ্ছি না। আমার জাতীয় দলের পথটা অন্যদের চেয়ে কিছুটা ভিন্ন ছিল। এই যাত্রায় কিছু কোচ ছিলেন যারা সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন—তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। প্রোটিয়া ব্যাজ বুকে ধারণ করে মাঠে নামা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান।
স্পিনারদের বিপক্ষে তার অনন্য ‘হুইপ-পুল’ শটটি তাকে সব সংস্করণেই ভয়ংকর ব্যাটারে পরিণত করেছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলা দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্লাসেন।

একদিনের ক্রিকেটে ৬০ ম্যাচে তার রান ২ হাজার ১৪১, গড় ৪৩.৬৯। সর্বোচ্চ স্কোর ১৭৪। টি-টোয়েন্টিতে করেছেন ১ হাজার রান, স্ট্রাইক রেট ১৪১.৮৪, সর্বোচ্চ স্কোর ৮১।

এর আগেই ২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ক্লাসেন। লাল বলের ক্রিকেটে তিনি খেলেছেন মাত্র চারটি ম্যাচ।

৩৩ বছর বয়সী ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো খেলে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au