খেলা

হামজা যেন সুপারম্যান!

  • 3:14 am - June 03, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

মেলবোর্ন ৩ জুন

প্রায় ১১ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় পা রাখেন হামজা চৌধুরী। ঢাকায় নামা মাত্র তাঁকে ঘিরে সংবাদমাধ্যমের ভিড় ছিল গত মার্চের মতোই। দেশে পৌঁছে বিশ্রামের সুযোগ আর পেলেন কোথায়? এ দেখা করতে আসেন, সে দেখা করতে আসেন। সব মিলিয়ে প্রথম দিনের অনুশীলনে তাঁকে দেখা যাবে কি না, একটা সংশয় কাজ করছিল।

তবে সব শঙ্কা উড়িয়ে হামজা এলেন জাতীয় স্টেডিয়ামে। প্রায় দুই ঘণ্টার মতো ঘাম ঝরালেন জামাল ভূঁইয়া-তপু বর্মণদের সঙ্গে। ক্লান্তি তাঁকে একেবারেই পেয়ে বসেনি।

জাতীয় স্টেডিয়ামে প্রথমবার হামজার অনুশীলন দেখার জন্য ফুটবলপ্রেমীদের আনাগোনা ছিল বেশ। কোচ হাভিয়ের কাবরেরা রুদ্ধদ্বার অনুশীলন রাখায় তা সরাসরি দেখার সুযোগ ছিল না সাংবাদিকদের। তবে সমর্থকেরা যেখানে ফাঁক পেয়েছেন, সেখানেই উঁকি দিচ্ছিলেন বল পায়ে হামজাকে এক পলক দেখতে।

মেলবোর্ন সময় সন্ধ্যা ৭ টায় বিমানবন্দরেও এসেছিলেন ভক্ত-সমর্থকেরা। যদিও সেভাবে কাছে যাওয়ার সুযোগ পাননি। তবে টিম হোটেলে যাওয়ার আগে হামজা শুনিয়ে গেলেন ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যয়ের কথা। গাড়ির কাঁচ নামিয়ে তিনি বলেন, ‘আমাদের ভালো সুযোগ আছে। দুটো ম্যাচই আমরা জিতব ইনশা আল্লাহ।
যদিও ৪ জুন ভুটান ম্যাচে তিনি খেলবেন কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পর্যাপ্ত সময় দিতে চান।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au