বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল
মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…
মেলবোর্ন ৪ জুন
সাধারণত বৃষ্টির সঙ্গে আবহাওয়া জনিত কারণেই নির্দিষ্ট সময়ে ক্রিকেট ম্যাচ শুরু হতে দেরি। তবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে শুরুর আগে এ সবের কোনোটাই ঘটেনি। কিন্তু তবু ম্যাচ শুরু হয় দেরিতে। কারণ অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়েছে ওভালের ম্যাচটি।
ট্রাফিক জ্যামের কারণে নির্দিষ্ট সময়ে স্টেডিয়ামে উপস্থিত হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। যার কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর টস হয়। এতে করে মেলবোর্ন সময় রাত ১১টার পরিবর্তে ম্যাচ শুরু হয় ৬
১১টা ৪০ মিনিট।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে ক্যারিবিয়ানরা। ম্যাচ শুরুর আগে অবশ্য শুধু ক্যারিবিয়ানরাই ট্রাফিক জ্যামে পড়েনি, ইংল্যান্ডও পড়েছিল। তবে বুদ্ধি খাটিয়ে ই-সাইকেলে ওভালে পৌঁছায়। ভক্সহলের ট্রাফিক লাইট নষ্ট এবং ল্যাম্বেট ব্রিজের কাছাকাছি জায়গা থেকে ইংল্যান্ডের ক্রিকেটাররা সাইকেল চালিয়ে মাঠে আসেন।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা পরে বাসে করেই মাঠে পৌঁছান। তবে জ্যামে আটকা থাকা অবস্থাও ক্যারিবিয়ানদের অধিনায়ক শাই হোপ মজা করতে ছাড়েননি। তিনি বলেন, ‘সম্ভবত আমাদের হেঁটে যাওয়া উচিত। আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্রের সরল স্বীকারোক্তি, ‘কিছু রাস্তা বন্ধ ছিল।
আজ ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
কেননা প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় আগেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au