খেলা

বাংলাদেশের ফুটবলে চলছে সোনালী সময়

  • 3:03 am - June 04, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার

মেলবোর্ন ৪ জুন

ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

এই দুই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন, দেশের ফুটবলে এই বদলে যাওয়া চিত্রটা দারুণভাবে উপভোগ করছেন তিনি।

৫ জুনের ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবেও দেখছেন জামাল। তবে দুই ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন তিনি।

জামাল বলেন, ‘১০ তারিখ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে কালকের ম্যাচটাও ভুটানের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের সেরাটা দেব।
প্রতিপক্ষ সিঙ্গাপুর থাকলেও আপাতত ভুটান ম্যাচেই মনোযোগ জামালের। দলের সেরা তারকা হিসেবে জয় ছাড়া কিছু ভাবছেন না তিনি, ‘আমাদের মূল ফোকাস হচ্ছে কালকের ম্যাচ। জিততেই হবে।

বাংলাদেশের সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে বেঞ্চে ছিলেন জামাল। যদিও আগের দিন সংবাদ সম্মেলনে ছিলেন, তবে মাঠে ছিলেন না কোচের পরিকল্পনায়। ভুটানের বিপক্ষে একাদশে থাকা নিয়ে আত্মবিশ্বাসী কিনা — এমন প্রশ্নে জামাল বলেন, ‘এগুলো আমার হাতে নেই। এটা কোচের সিদ্ধান্ত।

ভুটানের বিপক্ষে সর্বশেষ সিরিজে এক ম্যাচে জয়, অন্যটিতে পরাজয় এবং এক ম্যাচে ড্র করে বাংলাদেশ। তবে তখন পরিস্থিতি ছিল ভিন্ন। দলের অনেক খেলোয়াড়ই ম্যাচ ফিটনেসে ছিলেন না। এবার চিত্র পাল্টেছে। জামাল বললেন, ‘শেষবার যখন আমরা ভুটানের বিপক্ষে খেলি, তখন আমাদের অনেক খেলোয়াড় ৩-৪ মাস ধরে খেলার মধ্যে ছিল না। এবার লিগ শেষ হয়েছে, সবাই খেলার মধ্যেই আছে। এখন চিত্রটা একদম ভিন্ন।

২০১৩ সালে প্রথম প্রবাসী হিসেবে জাতীয় দলের হয়ে খেলেছিলেন জামাল ভূঁইয়া। এখন সেই সংখ্যা বাড়ছে, যা ইতিবাচক বলেই মনে করেন তিনি, ‘আমি খুব খুশি। আমার পর তারেক যোগ দিয়েছিল। তখন ভাবিনি সংখ্যাটা বাড়বে। এখন দেখি, আরও অনেকেই যোগ দিচ্ছে। আমি মনে করি, এটা দেশের জন্য ভালো। ফ্রান্সকে দেখুন, তাদের অনেক খেলোয়াড় বাইরের। তারাই তো বিশ্বকাপ জিতেছে। আমি একই রকম কিছু আমাদের দেশেও দেখছি।

সংবাদ সম্মেলনের শুরুতেই বিস্মিত হন জামাল। পকেট থেকে মোবাইল বের করে ছবি বা ভিডিও তোলেন। পরে জানতে চাওয়া হয়, এত সাংবাদিক কি এর আগে দেখেছেন? জামালের উত্তর, ‘আজ প্রথম এত সাংবাদিককে দেখলাম। তবে কষ্ট লাগছে, আপনারা মাটিতে বসে আছেন।

চেয়ার কম থাকায় ২০ জনেরও বেশি সাংবাদিক ফ্লোরে বসে ছিলেন। যেখানে বাফুফে পেশাদারিত্ব আর আধুনিকতার কথা বলে, বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। হাইভোল্টেজ ম্যাচ সামনে, অথচ বাফুফের ব্যবস্থাপনায় তার প্রতিফলন ছিল না। সাংবাদিকদের উপচে পড়া ভিড় আগে থেকেই অনুমেয় ছিল, তবে প্রস্তুতিটা যেন ছিল না তেমন।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au