খেলা

অস্ট্রেলিয়ায় ঈদ করবেন বিসিবি নতুন সভাপতি

  • 3:20 am - June 04, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

মেলবোর্ন ৪ জুন

এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দুই ছেলে অস্ট্রেলিয়ায় পড়াশোনারত। স্ত্রীও অস্ট্রেলিয়ায় কর্মজীবন কাটাচ্ছেন। আইসিসির গুরুত্বপূর্ণ পদে কর্মরত জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল বেশ অনেক বছর ধরেই অস্ট্রেলিয়া থেকে আইসিসির গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে সারা বিশ্বে কাজ করে যাচ্ছেন।

হঠাৎ পালাবদল হয়েছে এই সফল ক্রিকেট ব্যক্তিত্বের জীবনে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ডেভেলপমেন্ট কর্মকর্তা বুলবুল এখন মাতৃভূমি বাংলাদেশের ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থার সভাপতি।

গত ৩০ মে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন বুলবুল। তারপরই ব্যস্ত হয়ে পড়া। দিনের বড় অংশ কাটছে দেশের ক্রিকেটীয় কর্মকাণ্ড নিয়ে। প্রথম বোর্ড মিটিংয়েই নিজের প্রেজেন্টেশন দিয়ে ফেলেছেন।

দেশের ক্রিকেট উন্নয়নে সবার আগে দরকার ক্রিকেটের বিকেন্দ্রীকরণ। আইসিসির গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কাজ করে বিশ্ব ঘুরে দেখে ও ক্রিকেটীয় কর্মকাণ্ডে জড়িত থেকে সেটা খুব ভালোভাবে জেনেছেন, দেখেছেন এবং বুঝেছেন বুলবুল। তাই সভাপতি নির্বাচিত হয়ে প্রথমেই জানান, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয়, ক্রিকেটের বিক্রেন্দ্রীকরণ করতে হবে।

বুলবুলের দর্শন, ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে ঢাকার বাইরে। অঞ্চলভেদে আঞ্চলিক পরিদপ্তরের মতো ক্রিকেট পরিচালনা করতে হবে। একটা অজোপাড়া গাঁয়ের ছেলেও যাতে ধাপে ধাপে উঠে এসে জাতীয় দলে খেলার সুযোগ পায়, সে ব্যবস্থা করে দিতে হবে।

এদিকে দেখতে দেখতে কোরবানির ঈদ দরজায় কড়া নাড়ছে। আগামী শনিবার (৭ জুন) পালিত হবে মুসলমানদের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। পরিবার ও স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদ করতে বিসিবির নতুন সভাপতিও কয়েক দিনের জন্য ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au