খেলা

সাত মাস পর জাতীয় দলে ফিরলেন মেসি

  • 3:41 am - June 04, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন ৪ জুন

সাত মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আসন্ন কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম‌্যাচ, চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলতে জাতীয় দলের তাঁবুতে ফিরেছেন মেসি। যেখানে ফিরে একঝাঁক নতুন মুখের মুখোমুখি হয়েছে তাকে।

সবশেষ ২০২৪ সালের নভেম্বরে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন মেসি। ৩৭ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফুটবলার চোটের কারণে মার্চে খেলতে পারেননি। তবে তাকে ছাড়াই লিওনেল স্কোলানির দল নিশ্চিত করেছেন বিশ্বকাপের টিকিট।

বুয়েনস আইরেসে তার সম্মানে নামকরণ করা ট্রেনিং কমপ্লেক্সে প্রথম সেশন কাটিয়েছেনে মেসি। ইন্টার মিয়ামির হয়ে তার পারফরম‌্যান্স ছিল দুর্দান্ত। গত শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ ব‌্যবধানে জয় পায় মিয়ামি। চারটি গোল করার জন‌্য টানা দ্বিতীয়বারের মতো এমএলএস প্লেয়ার অব দ‌্য উইক নির্বাচিত হন ফুটবল জাদুকর।

আর্জেন্টিনা বর্তমানে ৩১ পয়েন্ট নিয়ে কনমেবলের শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার তারা চিলির বিপক্ষে খেলবে এবং তারপর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে।

মেসির সঙ্গে এই স্কোয়াডে আছে নতুন তিন মুখ- ডিফেন্ডার কেভেন লোমোনাকো ও মারিয়ানো ট্রোলিয়ো এবং ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুওনো। ইনজুরি ও সাসপেনশন জটিলতা পড়েছে স্কোলানি। নতুনদের নিয়ে তাই কঠিন পরীক্ষা দিতে হবে তাকে

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au