খেলা

অবশেষে বাংলাদেশে পা রেখেছেন শামিত সোম

  • 11:16 am - June 04, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

মেলবোর্ন ৪ জুন

হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম-একে একে সবাই এরই মধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ক্যাম্পে। বাকি ছিলেন কেবল শামিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দর থেকে সরাসরি গিয়ে উঠেছেন টিম হোটেলে। তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

কানাডা থেকে বুধবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সামিত। এদিন রাত ১২টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচে সামিতের খেলানোর বিষয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা সম্ভাবনার কথা যেমন বলেছিলেন, সতর্ক থাকার কথাও বলেছিলেন।

“যখন আমরা সামিতের কথা ভাবছিলাম, তখনই তাকে দলে তার ভূমিকা সম্পর্কে জানিয়েছি। এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে আমাদের মধ্যে এবং সে সবকিছুর সাথে মানিয়ে নিতে পুরোপুরি তৈরি। তবে, লম্বা ভ্রমণ করে সে আসবে, তাকে নিয়ে আমাদের আরও একটু বেশি সতর্ক হতে হবে। সে যেন দলে এসে সাচ্ছ্বন্দ্যবোধ করে, এজন্য তাকে সাহায্য করতে হবে আমাদের।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। অনাকাঙিক্ষত কিছু না ঘটলে বাছাইয়ের ম্যাচে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের খেলা নিশ্চিত।

তবে, সিঙ্গাপুর ম্যাচের আগে দলের খেলোয়াড়দের ভুটানের বিপক্ষে ‘গেম টাইম’ দেওয়ার ভাবনাও আছে কাবরেরার। কোচের ভাবনা বাস্তবায়িত হলে লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষা আর দীর্ঘ হবে না সামিতের। ভুটান ম্যাচে কিছুটা সময়ের জন্য হলেও খেলতে দেখা যাবে তাকে।

সামিতের বেড়ে ওঠা কানাডায়, ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে তিনি দুটি ম্যাচও খেলেছেন। ক্লাব ফুটবলে বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলছেন তিনি। এই মিডফিল্ডারকে নিয়ে বাংলাদেশ দলের মাঝমাঠের শক্তি স্বাভাবিকভাবেই বেড়েছে আরও।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au