খেলা

শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজে ক্যাপ্টেন শান্ত ফিরেছেন এবাদত

  • 4:48 am - June 05, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার

মেলবোর্ন ৫ জুন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে, বাংলাদেশের যাত্রা শুরু হবে শ্রীলঙ্কা সফর দিয়ে। দ্বীপরাষ্ট্রের গলে ও কলম্বোতে দুই টেস্ট খেলবে বাংলাদেশ।

দুই টেস্টের জন্য বুধবার বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তকে আরো এক বছর টেস্ট দলের দায়িত্ব দেয়া হয়েছে। তার ডেপুটি হিসেবে এই এক বছর থাকবেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে প্রথম টেস্ট হারলেও চট্টগ্রামে ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে দারুণভাবে কামব্যাক করে। সিরিজ ১-১ এ ড্র হয়।

সবশেষ টেস্ট স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার মাহমুদুল হাসান জয়, পেসার তানজিম হাসান সাকিব ও স্পিনার তানভীর ইসলামকে শ্রীলঙ্কা সফরে নেওয়া হয়নি। লিটন দাস, ইবাদত হোসেন চৌধুরী, নাহিদ রানা দলে ফিরেছেন। তাদের সঙ্গে আছেন হাসান মুরাদ।

পায়ের চোটে প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর অবশেষে জাতীয় দলে ফিরলেন ইবাদত। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। এ কারণে বিশ্বকাপসহ এক বছরের বেশি সময় সব ধরণের খেলার বাইরে ছিলেন।

চোট পাওয়ার ১৬ মাস পর গত বছর নভেম্বরে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফেরেন দ্রুতগতির বোলার। এরপর বিপিএল, ঢাকা লিগ ও ‘এ’ দলের ম্যাচ খেলে পুরোনো ডেরায় ফিরলেন ডানহাতি পেসার। তবে পুরোনো ছন্দ ফিরে পেতে এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন ইবাদত।

পাকিস্তান সুপার লিগ খেলতে যাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি নাহিদের। লিটন ছিলেন না পুরো সিরিজেই। দুজনই এবার ফিরেছেন। তানভীরকে দলে নেয়া হয়েছিল ব্যাকআপ হিসেবে। এবার তার জায়গায় লাল বলের বিশেষজ্ঞ স্পিনার হাসান মুরাদকে নেয়া হয়েছে। তার অভিষেক না হলেও একাধিকবার স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

গলে প্রথম টেস্ট শুরু হবে ১৭ জুন। কলম্বোতে দ্বিতীয় টেস্ট ২৫ জুন। বাংলাদেশ ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au