খেলা

নেশন্স লিগের ফাইনালে রোনালদোর পর্তুগাল

  • 6:50 pm - June 05, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার

মেলবোর্ন ৫ জুন

প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্স, এরপর গোল হজম পিছিয়ে পড়া। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল।

জার্মানির মাটিতে, তাদের সমর্থকদের সামনে ২-১ গোলে সেমিফাইনাল জিতে চমক দেখিয়েছে রবের্তো মার্তিনেসের শিষ্যরা।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ফ্রান্সিসকো কন্সেইসাও ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ম্যাচ নিজেদের করে নেয় পর্তুগাল।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ফ্লোরিয়ান ভিরৎজ গোল করে জার্মানিকে এগিয়ে নেন। তবে এর মাত্র সাত মিনিট পরেই বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কন্সেইসাও নিজের দ্রুত গতির ড্রিবল ও চোখধাঁধানো শটে পর্তুগালকে সমতায় ফেরান।

২২ বছর বয়সী এই উইঙ্গার হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পর্তুগাল।

৬৩তম মিনিটে বাঁ দিক থেকে নুনো মেন্দেসের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১৩৭তম গোল, আর চলতি নেশন্স লিগে ৮ ম্যাচে ৭ম।
এই জয়ে দীর্ঘদিনের অপেক্ষারও অবসান হয়েছে পর্তুগালের। ২০০০ সালের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে জার্মানিকে হারাতে সক্ষম হলো তারা। সেবার ইউরোর গ্রুপ পর্বে জার্মানিকে ৩-০ গোলে হারিয়েছিলেন সের্জিও কন্সেইসাও। এবার তারই ছেলে ফ্রান্সিসকো বড় মঞ্চে গড়ে দিলেন আরেক স্মরণীয় মুহূর্ত।

ম্যাচের শেষ দিকে জার্মানি কিছুটা জোরালোভাবে ফিরে আসার চেষ্টা করে। নির্ধারিত সময়ের এক মিনিট আগে দুর্দান্ত ডাবল সেভ করেন টের স্টেগেন, ঠেকান দিয়োগো জটা ও কন্সেইসাওয়ের শট। যোগ করা সময়েও জটার আরেকটি প্রচেষ্টা রুখে দেন বার্সেলোনা গোলরক্ষক।

তবু জয় আটকাতে পারেনি জার্মানিকে। পিএসজির হয়ে কয়েকদিন আগেই এই মাঠে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দ পাওয়া চার পর্তুগিজ ফুটবলার এবার দেশের জার্সিতে আরেকটি ট্রফির দ্বারপ্রান্তে। আগামী রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও স্পেন এর মধ্যকার জয়ী দল।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au