বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ
মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…
মেলবোর্ন ৬ জুন
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পর পেশাদার ফুটবলে লিগ শিরোপা জয় করেছে মোহামেডান। এখনও শিরোপা জয়ের রেশ কাটেনি।
এর মধ্যেই পদত্যাগ করলেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।
ক্লাব সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আব্দুল মুবীনের বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০২৩ সালে ফেডারেশন কাপ জয়, গত মৌসুমে তিনটি প্রতিযোগিতায় রানার্সআপ ও এবার লিগ চ্যাম্পিয়ন। এভাবে ধারাবাহিক সাফল্যের পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
তবে ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছাড়লেও ক্লাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন অবশ্য।
মোহামেডানের লিগ শিরোপা জয়ে ফুটবল কমিটির চেয়ারম্যান আলমগীরের অবদান অনস্বীকার্য।
তার আর্থিক সহায়তায় দল গঠন ও পরিচালনায় বড় ভূমিকা ছিল। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, তার সিদ্ধান্তে ক্লাব বা পরিচালনা পর্ষদ কোনো অস্বস্তিতে পড়বে না। তবে বাস্তবে তার এই সরে দাঁড়ানো নতুন মৌসুমে মোহামেডানের দল গঠনে প্রভাব ফেলতে পারে। কারণ অনেক ক্লাব এরই মধ্যে খেলোয়াড়দের দলে টানার চেষ্টা করছে। দলবদলের বাজারে পিছিয়ে পড়লে শিরোপা ধরে রাখাও কঠিন হবে।
২০২১ সালের মার্চে পরিচালনা পর্ষদ দুই বছরের জন্য নির্বাচিত হয়েছিল। ইতোমধ্যে চার বছর অতিক্রম হয়েছে, যা গঠনতন্ত্রের নির্দেশনার বাইরে। তাই ক্লাব সভাপতির কাছে তিনি অনুরোধ করেছেন দ্রুত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজনের জন্য। তার প্রত্যাশা, নতুন পরিচালনা পর্ষদ ক্লাবকে আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au