খেলা

ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন রিজওয়ান

  • 2:05 am - June 06, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার

মেলবোর্ন ৬ জুন

টি-টোয়েন্টির পর পাকিস্তানের ওয়ানডে অধিনায়কত্বও হারাতে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের একাধিক গণমাধ‌্যমে এমন খবর এসেছে। এর আগে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে তাকে সরানো হয়। কেড়ে নেয়া হয় অধিনায়কত্ব।

সালমান আগাকে বেছে নেওয়া হয় অধিনায়ক হিসেবে। ওয়ানডে ক্রিকেটেও সালমানকে অধিনায়ক করা হতে পারে। এমনটাই প্রস্তাব দিয়েছেন দলটির হেড কোচ মাইক হেসন। কিছুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে। এছাড়া নতুন করে একজন সহ অধিনায়কও নিয়োগ দেবে পিসিবি।

রান খরা, পারফরম‌্যান্সের ঘাটতি, দলকে নেতৃত্ব দিতে না পারায় এবং মাঠের ভেতরে অগোছালো অবস্থার কারণে রিজওয়ানকে সরিয়ে দিচ্ছে পিসিবি। ওয়ানডে দলে পিসিবি তরুণদের নিয়ে দল গোছাতে চাইছে। এজন‌্য রিজওয়ানকে দলেও রাখেনি। শুধু তাকেই নয়, সময়ের অন‌্যতম সেরা বাবর আজমকেও টি-টোয়েন্টি দলে রাখছে না নির্বাচকরা। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শাহীন শাহ আফ্রিদিও ছিলেন না।

টি-টোয়েন্টিতে তারা বাদ পড়লেও ওয়ানডেতে এখনো নিজেদের জায়গা ধরে রেখেছেন। তবে নেতৃত্ব থেকে সরিয়ে তরুণদের হাতে দলকে তুলে দিতে চাইছে পিসিবি। এজন‌্য রিওয়ানের জায়গায় সালাম আগাকে নিয়োগ দেওয়ার সব প্রস্তুতি নিয়েছে পাকিস্তান।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au