খেলা

গল টেস্টে অনিশ্চিত মেহেদী হাসান মিরাজ

  • 2:49 am - June 17, 2025
  • পঠিত হয়েছে:৪৮ বার

মেলবোর্ন ১৭ জুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের সূচনালগ্নে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ওপেন করবেন কি না, তা এখনই প্রকাশ করতে চাইছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষকে চমকে দিতে এই ‘ধোঁয়াশা’ তৈরি রাখা তার কৌশলের অংশ।

গল টেস্টের আগেরদিন সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আমার ব্যাটিংটা কোন জায়গায় হবে, সেটা আজই জানাতে চাই। আমি চাই না প্রতিপক্ষ আগে থেকেই ধারণা পাক।

একাদশ ঠিক হবে কম্বিনেশনের ওপর নির্ভর করে।
তবে তার ওপেনিং করার সম্ভাবনা একরকমভাবে মেহেদী হাসান মিরাজের খেলার ওপর নির্ভর করছে।

জ্বরে ভোগা এই অলরাউন্ডার খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
মিরাজের শরীর এখনও পুরোপুরি ভালো হয়নি।

উন্নতি করছে ঠিকই, তবে তার উপস্থিতির ওপর আমাদের কম্বিনেশন নির্ভর করছে,— বলেন শান্ত।
২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হচ্ছে। অতীত নয়, ভবিষ্যতের দিকেই চোখ শান্তর।
আগের সিরিজ বা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবা ঠিক হবে না। শেষ ম্যাচে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম, সেটিই আমাদের অনুপ্রাণিত করবে,”— বলেন তিনি।

নতুন প্রতিপক্ষ, নতুন কন্ডিশনে ভালো কিছু করার আশা অধিনায়কের কণ্ঠে স্পষ্ট।
কিছু খেলোয়াড়ের শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা আছে, যদি সেটা কাজে লাগাতে পারি, তাহলে ভালো ফল আসবে। তবে আগে ভালো ক্রিকেট খেলতে হবে, বিশেষ করে ব্যাটিং বিভাগে।

নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো সূচনা সম্ভব, এমন আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন শান্ত—
টেস্ট চ্যাম্পিয়নশিপ খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলে দলের জন্য ইতিবাচক হবে। যে দল পেয়েছি, যদি সেরাটা দিতে পারি, ভালো কিছু করা সম্ভব

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au