খেলা

বিগব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

  • 4:05 pm - June 17, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার

মেলবোর্ন ১৭ জুন

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের পরবর্তী মৌসুমের ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ জুন। আর এই ড্রাফটে নাম উঠছে বাংলাদেশের ১০ ক্রিকেটারের। এর মধ্যে আছেন রিশাদ হোসেনও, যাকে চাইলে দলে ধরে রাখতে পারবে হোবার্ট হারিকেন্স।

গত মৌসুমের ড্রাফট থেকে রিশাদকে দলভুক্ত করেছিল হোবার্ট। যদিও বিপিএলের কারণে বিগ ব্যাশে যাওয়ার এনওসি পাননি রিশাদ। বিপিএলেও অবশ্য সব ম্যাচ খেলা হয়নি। তারকাবহুল ফরচুন বরিশালের একাদশে সুযোগ পেতে লড়াই করতে হয়েছে বেশ।

সেই রিশাদকে গ্লোবাল সুপার লিগের জন্য দলে চাচ্ছিল হোবার্ট। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা তাই বিগ ব্যাশের দলেও ধরে রাখতে পারে বাংলাদেশি লেগ স্পিনারকে।

ড্রাফটে থাকা বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা হলেন- শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

ড্রাফটে আছেন ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসন। বিগ ব্যাশ শুরু হবে ডিসেম্বরে। সে সময় তার বয়স হবে ৪৩ বছরেরও বেশি। অভিষেক হলে তার চেয়ে বেশি বয়সে বিগ ব্যাশ খেলার রেকর্ড থাকবে শুধুই ৪৬ বছর বয়সী ব্র্যাড হগের।

ড্রাফটকে সামনে রেখে যে কয়জন খেলোয়াড়কে বিশেষভাবে চিহ্নিত করেছে ক্রিকেট ডট কম ডট এইউ, এর মধ্যে আছেন মুস্তাফিজুর রহমানও। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি আছেন আইএলটি-টোয়েন্টি খেলার দ্বারপ্রান্তে। এবার বিগ ব্যাশেও দল পেলে তাকে নিয়ে এক প্রকার কাড়াকাড়িই পড়ে যাবে। ডিসেম্বরে আইএলটি-টোয়েন্টি ও বিগ ব্যাশ ছাড়াও শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগও।

এদিকে রিশাদকে যদি হোবার্ট দলে ধরে রাখে তাহলে তিনি খেলতে পারবেন কিনা তা বড় এক প্রশ্ন। বিপিএলের কারণে এনওসি পাওয়ার ক্ষেত্রে এবারো বিপত্তি দেখা দিতে পারে। মূলত বিপিএল ও বিগ ব্যাশের সূচি একই সময়ে হওয়ার কারণেই বিগ ব্যাশে দল পাওয়ার দৌড়ে পিছিয়ে থাকেন বাংলাদেশিরা। বিগ ব্যাশের ড্রাফটে যারা দল পাবেন, তাদের বিপিএল, আইএলটি-টোয়েন্টি ও এসএ-টোয়েন্টিতে পাওয়া যাবে না- তা এক প্রকার নিশ্চিত।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au