খেলা

আর্চারিতে আশার আলো হয়ে এলেন আলিফ

  • 3:18 am - June 18, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন ১৮ জুন

এ বছর আন্তর্জাতিক আর্চারিতে কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়নি বাংলাদেশের। একের পর এক আসরে হতাশাই সঙ্গী হয়েছে।

তবে সেই হতাশার বৃত্ত ভেঙে আশার আলো দেখালেন আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপ আর্চারি (লেগ-২)-এর রিকার্ভ পুরুষ এককে ফাইনালে উঠেছেন এই বাংলাদেশি আর্চার।

এর মাধ্যমে একটি পদক নিশ্চিত হয়েছে দেশের। সেমি-ফাইনালে চাইনিজ তাইপের চেন পিন-আনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন আলিফ।
স্বর্ণজয়ের লড়াইয়ে তিনি শুক্রবার মুখোমুখি হবেন জাপানের মিয়াতা গাকুতোর।এশিয়া কাপে আলিফের শুরুটা হয়েছিল ‘বাই’ পেয়ে।
এরপর চীনের আথলেট আলিনকে ৬-২ ব্যবধানে হারিয়ে পৌঁছান শেষ ৩২-এ। পরের রাউন্ডে মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিকের বিপক্ষে জয় আসে ৬-৪ সেটে। কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের লি কাই-ইয়েনকে ৭-৩ ব্যবধানে হারিয়ে পৌঁছে যান সেমিতে।
সেমি-ফাইনালে আলিফের শুরুটা ছিল দারুণ। প্রথম সেটে ২৬-২৫ পয়েন্টে জয় পেলেও পরের দুটি সেটে ২৮-২৭ ব্যবধানে পিছিয়ে পড়েন। তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ২৯-২৫ ব্যবধানে জয় এনে সমতায় ফেরান তিনি। নির্ধারক পঞ্চম সেটে টানটান উত্তেজনার ম্যাচে ২৮-২৭ পয়েন্টে জিতে ফাইনাল নিশ্চিত করেন আলিফ।

এই সাফল্যের মাধ্যমে শুধু ব্যক্তিগত নয়, দেশের আর্চারিতেও নতুন সম্ভাবনার বার্তা দিলেন তরুণ এই আর্চার।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au