বিনোদন

কেন মুখ থুবড়ে পড়েছিল ‘সিকান্দার’, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • 8:48 pm - June 18, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

বলিউড ভাইজানের ‘সিকান্দার’ ঘিরে আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। সেভাবে চলেনি ‘টাইগার ৩’ও। এছাড়া ‘অন্তিম’, ‘কিসি কি ভাই কিসি কি জান’ না চলার পর এই ছবি ঘিরেই জন্মাচ্ছিল প্রত্যাশা। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবিটিও। এবার জানা গেল, ছবিটি পাইরেসির কারণে বড়সড় ক্ষতির মুখে পড়েছে। সব মিলিয়ে ৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে প্রযোজক নাদিয়াদওয়ালার।

বহু অনলাইন পাইরেসি ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল ছবিটি। এতে ছিল এমন সব দৃশ্য, যা মূল ছবিতে নেই। ফ্ল্যাশব্যাক, ধারাভিতে ছাত্র আন্দোলনের মতো বহু অংশই পরে বাদ পড়ে যায়। কিন্তু সেগুলো রয়েছে এই পাইরেটেড ভার্সনে। আর এর জেরেই ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধরা পড়েছে অডিটে।

ঈদের সময় মুক্তি পেয়েছিল সালমানের ‘সিকান্দার’। ২০০ কোটির বাজেটের ছবিটি দেশের বাজার থেকে তুলতে পেরেছিল মাত্র ১০৩.৪৫ কোটি টাকা। যার জেরে বলিউডের সর্বকালের অন্যতম ফ্লপের তকমা পেয়েছে প্রত্যাশা জাগানো সিনেমাটি। এবার পাইরেসির ধাক্কায় বড়সড় ক্ষতির বিষয়টি সামনে আসতেই নাদিয়াদওয়ালার সংস্থা চাইছে ক্ষতিপূরণ। বিমা সংস্থার কাছে আবেদন করেছে তারা।

প্রসঙ্গত, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর স্যাটেলাইট রাইট ইত্যাদিতে হয়তো আরও কিছু রোজগার হবে ‘সিকান্দার’-এর। কিন্তু সালমানের মতো মহাতারকার ছবির এহেন পরিস্থিতি তার ভক্তদের কাছে কাম্য নয়। প্রিয় নায়কের পরপর ব্যর্থতায় তারা হতাশ।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au