বিনোদন

বিয়ে করেনি ছেলে তবুও যেভাবে শাশুড়ি হলেন শ্রাবন্তী

  • 6:44 pm - June 20, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার

এই বছরটা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ। একের পর এক ছবি মুক্তির অপেক্ষায়। মুক্তি পাচ্ছে ‘আড়ি’, ‘আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য’ এবং দুর্গাপূজায় আসছে বহুল আলোচিত ‘দেবী চৌধুরানী’।

পূজায় শ্রাবন্তীর ‘দেবী চৌধুরানী’ ছবিটি বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দুই সহ-অভিনেতার সিনেমার সঙ্গে—‘আমার বস’ ছবির নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’ এবং পুরোনো জুটি দেবের ‘রঘু ডাকাত’ ছবির সঙ্গে। তবে নিজের ছবির প্রতি ভীষণ আশাবাদী অভিনেত্রী। বলছেন, দর্শকরা হলমুখী হবেন এবং সিনেমা উপভোগ করবেন।

বাংলা সিনেমায় সৌন্দর্য ও অভিনয়ের গুণে শ্রাবন্তী সবসময় প্রথম সারির নায়িকাদের মধ্যে রয়েছেন। বহু বছর ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন। নায়িকার চরিত্র হোক বা আইটেম গান—সব ক্ষেত্রেই নিজের সেরাটা দিতে চেষ্টা করেন তিনি।

ব্যক্তিগত জীবনেও চড়াই-উতরাই কম পেরোতে হয়নি তাকে। তবে ছেলেকে ঘিরেই তার জীবন। ছেলে ঝিনুককে শ্রাবন্তী সবসময় নিজের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম বলে উল্লেখ করেন। খুব অল্প বয়সে মা হয়েছিলেন তিনি, স্বামীর সঙ্গে বিচ্ছেদও হয়েছে। কিন্তু কখনো থেমে থাকেননি। সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে বড় করেছেন, পাশে থেকেছেন, তার স্বপ্নপূরণের পথ সুগম করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন? হেসে শ্রাবন্তী বলেন, “আমি কিন্তু টিপিক্যাল শাশুড়ি হব না। আমি খুব খোলা মনের মানুষ। আমার ছেলে ঝিনুক একদম মামাস বয় না, ও আমারই ছেলে তো।”

এরপর মজা করে অভিনেত্রী বলেন, “তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি। আসলে আমাদের একান্নবর্তী পরিবার, সেখানে আমার বড় দিদির ছেলের বিয়ে হয়ে গেছে। তাই আমিও এখন শাশুড়ি (হাসি)।”

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au