বিনোদন

‘সায়রা আলি’ চরিত্রে জয়ার ঝড়

  • 4:29 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:৪৪ বার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়, সৌন্দর্য কিংবা ফ্যাশন সেন্স নিয়ে যে তিনি অনন্য, তার তুলনা তিনি নিজেই। এটি বারবার প্রমাণ করেছেন অভিনেত্রী। গত ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন জয়া আহসান।

শুধু বাংলাদেশই নয়, কলকাতার বাংলাতেও সমান জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে সেখানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। এ সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী।

এদিকে ঢালিউড কি শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা ‘তাণ্ডব’ সিনেমায় ‘সায়রা আলি’ নামে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন জয়া, যা নিয়ে দর্শকদের মাঝে চলছে বেশ আলোচনা-সমালোচনা। ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন জয়া আহসান। গতকাল শুক্রবার (২০ জুন) দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নেন অভিনেত্রী।

‘তাণ্ডব’ সিনেমার গল্পে জয়া আহসানের চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবির গল্পে, সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি দশা থেকে মুক্তির জন্য যে চারজনকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়, তাদের একজন ছিলেন সায়রা আলি।

এতে দেখা যায়, কখনো স্লিভলেস টপ আবার কখনো ওপেন জ্যাকেট; সঙ্গে আইডি কার্ড ঝোলানো সেই পর্দার সায়রা আলি। এককথায় অভিনয়ের পাশাপাশি জয়ার এই লুকও চমকে দিয়েছে দর্শকদের।

অভিনেত্রীর বয়স ৫০ পেরিয়ে গেলেও অন্যান্য নায়িকার তুলনায় সাফল্যের আলো ছড়াচ্ছেন জয়া। আর তা যেন বোঝা গেল সায়রা আলিকে দেখেই। যারা এই সিনেমায় জয়াকে দেখেননি, তারা নতুন করে জয়াকে এভাবে দেখে একরকম চমকেই যাবেন!

জয়ার সেই পোস্টের ঘরে নানা মন্তব্য করতে দেখা যায় তার ভক্ত-অনুরাগীদের। এক নেটিজেন লিখেছেন— ৫২ বছর বয়সেও এমন লুক, অবিশ্বাস্য! আরেক নেটিজেন লিখেছেন— দিন দিন জয়ার বয়স কমছে, যেন ২৪ বছরের তরুণী। তবে অধিকাংশই তার সাহসী লুক ও ফিটনেসের প্রশংসা করেছেন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au