খেলা

ক্রিকেট ক্যারিয়ারে শেষ দিনে ম্যাথিউসের কন্ঠে শান্ত-মুশফিকের প্রশংসা

  • 7:44 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

মেলবোর্ন ২২ জুন

শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচ শেষে আবেগঘন বক্তব্যে জানালেন, কেমন ছিল তার দীর্ঘ পথচলা এবং কীভাবে অনুভব করছেন এই মুহূর্তটি।

অবসর ঘোষণার পর যেভাবে সবাই ভালোবাসা জানিয়েছেন, তা সত্যিই কল্পনার বাইরে। আমি অভিভূত, কৃতজ্ঞ সবাইকে যারা শুরু থেকে আমাকে সমর্থন দিয়েছেন,’—বলে শুরু করেন ১১৯ টেস্ট খেলা এই অভিজ্ঞ তারকা।

টেস্টকে ‘সেরা ফরম্যাট’ আখ্যা দিয়ে ম্যাথিউস বলেন, ‘বিদায় নেওয়া সহজ নয়। এটাই আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট ছিল।

তবে এখন সময় এসেছে তরুণদের জায়গা করে দেওয়ার।
ম্যাচে আলো ছড়িয়েছেন বাংলাদেশের শান্ত ও মুশফিক।

শান্ত দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন, মুশফিক করেছেন এক ইনিংসে শতক ও আরেক ইনিংসে ৪৯ রান। সেইসঙ্গে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাও ব্যাট হাতে দারুণ খেলেছেন।
তাদের প্রশংসা করে ম্যাথিউস বলেন, ‘বাংলাদেশ অসাধারণ একটি টেস্ট খেলেছে। শান্ত ও মুশফিক দারুণ ব্যাট করেছে, পাথুমও দুর্দান্ত খেলেছে।

টেস্টে ৮২১৪ রান করা এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারানো আর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ তে হারানো—এই দুটো জয় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি।
শেষে তিনি ধন্যবাদ জানান সতীর্থ, কোচ ও সমর্থকদের, ‘আপনাদের ভালোবাসা আমার জীবনের অন্যতম প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au