খেলা

বাংলাদেশে ফিরে সংবর্ধনা পেলো আর্চারি দল

  • 7:48 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

মেলবোর্ন ২২ জুন

এশিয়া কাপ আর্চারি খেলে সিঙ্গাপুর থেকে রাতে বাংলাদেশে আর্চারি দল। এই দলের মধ্যমণি—আর্চার আব্দুর রহমান আলিফ।

রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। স্বর্ণ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন আব্দুর রহমান আলিফ।

ফাইনাল ম্যাচে তিনি জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ।

তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আর্চার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি।
ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে আলিফ ২৯-২৬ পয়েন্টের ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলে সোনা জিতে নেন।
দেশে ফিরে স্বর্ণজয়ী এই আর্চার বলেন, কোচ আমাকে বলেছিলেন, ইনশাআল্লাহ তুমি পারবে। তার এই কথাটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। যখন সেমিফাইনালে উঠেছি, তখনই মূলত স্বর্ণের চিন্তা করেছি। সামনে আমরা রিকার্ভ টিম হিসেবেই অলিম্পিকে কোয়ালিফাই করতে চাই।

অলিম্পিকে খেলতে হলে আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হবে বলে মনে করেন আলিফ। তিনি বলেন, আমাদের আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হবে। যত বেশি অংশ নেব, আমাদের র‌্যাংকিং বাড়বে। খেলায় এগিয়ে যাওয়ার পথ সহজ হবে।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই অংশ নিয়েছেন আব্দুর রহমান আলিফ। বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনও কোনো পদক জিততে পারেননি একক ইভেন্টে। এশিয়া কাপ আর্চারির সোনা জয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au