বিনোদন

নোবেলের বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী সালসাবিল

  • 8:51 pm - June 25, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানার মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। আর জামিনের দিনই জানা গেল নোবেলের নতুন সংসারে আসতে চলেছে মেহমান!  মঙ্গলবার (২৪ জুন) আদালতে খোশ মেজাজে কড়া নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল।

এর কিছুক্ষণ পরই উপস্থিত হন তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। কাঠগড়ায় নোবেলের কাছে যান তিনি। নিজেদের মধ্যে হাসিখুশিভাবে আলাপ করেন বেশ কিছুক্ষণ। এরপর আদালতের বিচারকাজ শুরু হলে প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকেন বিচারক।

বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞেস করেন, জামিনে আপনার কোনো আপত্তি আছে? তিনি বলেন, না। পরে উভয়পক্ষের আইনজীবীরাও বলেন, ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল। এখন বিষয়টা মিমাংসা হয়ে গেছে। নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে।কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান প্রিয়া।

এদিকে, এর আগে নোবেল বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। সম্প্রতিকে সালসাবিল কালের কণ্ঠকে জানান তিনি দেশের বাইরে রয়েছেন। নোবেলের বিষয়ে জানান তাদের এখনো বিচ্ছেদ হয়নি। নোবেলের বিষয়ে আজ বুধবার তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে লেখা রয়েছে, এক ব্যাক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে । কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে — খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!এই পোস্টে শেষ বাক্যটি তিনি স্পষ্টতই নোবেলকে নিয়ে বলেছেন, কেননা নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এছাড়াও তিনি যখন দেশের বাইরে ছিলেন তখনই নোবেলের বিয়ের বিষয়ে আদালতের নির্দেশনা শোনেন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au