বিনোদন

মুক্তি পেল ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন

  • 8:54 pm - June 25, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

তিন সিজনের ব্যাপক সাফল্যের পর এবার পর্দায় ফিরছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন। এটির মুক্তির অপেক্ষায় ছিল লাখো অনুরাগী। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে।

২০২০ সালে প্রকাশ পাওয়া ‘পঞ্চায়েত’ সিরিজটির গল্প আবর্তিত হয় একজন ইঞ্জিনিয়ার অভিষেক ত্রিপাঠীর (জিতেন্দ্র কুমার) চারপাশে, যিনি চাকরির অভাবে ফুলেরা গ্রামে পঞ্চায়েত সচিব হিসেবে যোগ দেন। সেখানকার সরল গ্রামীণ জীবনের সঙ্গে তার ধাক্কাধাক্কি, মানিয়ে নেওয়ার সংগ্রাম এবং মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কই সিরিজটির মূল আকর্ষণ। ‘সিজন ৩’ শেষ হয় একাধিক টানটান উত্তেজনার দৃশ্য দিয়ে, যেখানে নতুন প্রশাসনিক টানাপোড়েন এবং গ্রামের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছিল।

সেই জায়গা থেকেই শুরু হবে সিজন ৪-এর গল্প। অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ হয়েছে চতুর্থ সিজন।

এর আগে প্রকাশি চতুর্থ সিজনের টিজারে দেখা গেছে, এবার শান্তির গ্রাম ফুলেরায় নির্বাচনের পরিবেশ। ভূষণ, যার বিরুদ্ধে কিনা গ্রামে অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে, সে এবার বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের প্রধানজির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।

অর্থাৎ ভোটযুদ্ধে দুজনই ব্যাপক প্রতিদ্বন্দ্বী। বড় লড়াই হতে চলেছে। কে জিতবে লড়াইয়ে। মিষ্টি প্রকৃতির গ্রামে রাজনৈতিক মেরুকরণে পেছনে কলকাঠি নাড়ছে কে, কিংবা প্রধানজির ওপর হামলার পেছনে কে, এসব প্রশ্নের উত্তর মিলবে এবারের সিজনে। সেই সঙ্গে সচিব জিতেন্দ্রর প্রেম কাহিনীও ফুটিয়ে তোলা হবে, এমনটাই আভাস মিলেছে টিজারে।

পঞ্চায়েতের চতুর্থ সিজনে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রয়, সুনীতা রাজওয়ারসহ প্রমুখ। পরিচালনায় রয়েছেন দীপক মিশ্রা, আর প্রযোজনা করেছে টিভিএফ প্রোডাকশন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au