বাংলাদেশ

বাংলাদেশের সংবিধানে নতুন মূলনীতি চায় এনসিপি

  • 7:50 am - June 26, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
বাংলাদেশে নির্বাচন কমিশনের দ্বিতীয় দফা সংলাপের ষষ্ঠ দিনে অংশ নিয়ে এনসিপি এ প্রস্তাব দিয়েছে বলে জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।

মেলবোর্ন, ২৬ জুন— সংবিধান থেকে রাষ্ট্রের বর্তমান মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়গুলো ‘সময়োচিত নয়’ দাবি করে নতুন মূলনীতি সংযোজনের প্রস্তাব দিয়েছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক এ দলটি। তারা ‘সাম্য’, ‘মানবিক মর্যাদা’, ‘সামাজিক সুবিচার’ ও ‘গণতন্ত্র’—এই চারটি বিষয়কে সংবিধানের মৌলিক নীতি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।

বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে নির্বাচন কমিশনের দ্বিতীয় দফা সংলাপের ষষ্ঠ দিনে অংশ নিয়ে দলটি এ প্রস্তাব দেয়।

সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “১৯৭২ সালের সংবিধান এবং পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে গৃহীত মূলনীতিগুলো ছিল একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ-নির্ভর। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এসব নীতি জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন জাতীয় চেতনার ভিত্তিতে নতুন মূলনীতি প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমরা প্রস্তাব দিয়েছি—বর্তমান সংবিধানের মূলনীতিগুলো বাদ দিয়ে জনগণের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি নতুন কাঠামোর ভিত্তিতে মূলনীতি নির্ধারণ করতে হবে। তবে এ বিষয়ে আজকের সংলাপে কোনো ঐকমত্য হয়নি।”

নিয়োগ প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিশ্চিত করতে গঠিত ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ নামক প্রস্তাবিত কাঠামোকে সমর্থন জানিয়ে আখতার বলেন, “আমাদের কোনো আপত্তি নেই এই নাম পরিবর্তনে। বরং আমরা চাই, নিয়োগ প্রক্রিয়া প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের বাইরে গিয়ে একটি নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ কাঠামোর মাধ্যমে সম্পন্ন হোক।”

তিনি আরও জানান, কমিটিতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও ডেপুটি স্পিকারের উপস্থিতি প্রসঙ্গে কিছু দলের আপত্তি থাকলেও এনসিপি মনে করে, নির্বাচিত প্রতিনিধির সংখ্যাগরিষ্ঠতা থাকায় নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব।

তবে আখতার হোসেন আলোচনার দীর্ঘায়ন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য না হওয়ায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “যে গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে মানুষ প্রাণ দিয়েছে, সেই কাঠামোর সংস্কার যদি বাস্তবায়ন না হয়, তাহলে গণআকাঙ্ক্ষার ব্যর্থতা স্পষ্ট হবে।”

“আজকের সংলাপের মূল আলোচনাগুলো নতুন কাঠামো ও গণতন্ত্রের ভিত্তি স্থাপনের জন্য হলেও কিছু দল এখনো পুরনো ধ্যানধারণার সঙ্গে নিজেদের আটকে রেখেছে। এতে জনগণের প্রত্যাশা পূরণে বড় রকমের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে”—তিনি আরও যোগ করেন।

সংলাপে আলোচনার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে এনসিপি আশা করে, ভবিষ্যতে একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিক কাঠামো ও সংবিধানের মূলনীতির পুনর্গঠন সম্ভব হবে।

এই শাখার আরও খবর

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

মেলবোর্ন, ২০ আগষ্ট- খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট…

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত…

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ, দু-তিন মন্ত্রণালয়ে রদবদল

মেলবোর্ন, ২০ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রীদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন সরকার প্রধান। কার্যক্রম আরও গতিশীল করতে…

অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

মেলবোর্ন, ২০ আগষ্ট: যশোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে…

নিখোঁজের দুই দিন পর বাগানে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর রাবেয়া খাতুন (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au