বিশ্ব

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী বৈঠক

  • 8:21 pm - May 04, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী বৈঠক, ছবিঃ সংগৃহীত

শ্যামল সান্যাল,ঢাকা
মেলবোর্ন, ৪ মে-  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার ৪ মে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য ভারতীয় হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি নিয়েও সংক্ষেপে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতাও নতুন আকাঙ্ক্ষার দ্বারা চালিতএ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় হাইকমিশনার উভয় দেশের নিজ নিজ জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের জনগণও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রীএ সম্পর্কে হাই কমিশনারের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

এই শাখার আরও খবর

পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণের শিকার: ইউনিসেফ

পাকিস্তানে বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে,…

উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, ‘শাটডাউন’ ঘোষণা

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২২…

অপ্রতিম হত্যা নিয়ে পরিবারের ভিন্ন সন্দেহ, তদন্তের দাবি

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে আইফোন ছিনিয়ে নেওয়াকে হত্যার কারণ হিসেবে বলা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে…

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২, নিখোঁজ ৪

শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের পূর্বাঞ্চল। প্রবল বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। ঝড়ের প্রভাবে…

অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তন: স্টুডেন্ট, গ্র্যাজুয়েট ও ভিজিটর ভিসায় কঠোরতা

OTN Bangla Desk: অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। ‘ভিসা হপিং’ বন্ধ, আন্তর্জাতিক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ভিসাধারীদের পরিবারের সদস্য আনার সুযোগ…

৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ব্যবসায়ী নিখোঁজ

লক্ষ্মীপুর শহরের চারটি জুয়েলার্স থেকে প্রায় ২২ ভরি স্বর্ণের গহনা নিয়ে রণজিত পাল নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au