বিশ্ব

সিএনএন-নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের আহ্বান ট্রাম্পের

  • 5:06 pm - June 27, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুন— মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের ‘ভুয়া প্রতিবেদক’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে তাদের বরখাস্ত করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প তাদেরকে ‘খারাপ উদ্দেশ্যের খারাপ মানুষ’ বলে অভিযুক্ত করেছেন।

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা একটি ফাঁস হওয়া প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন প্রতিবেদনের জন্য ট্রাম্প বারবার সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসকে আক্রমণ করেছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও এক সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন, হামলাগুলো ‘ঐতিহাসিকভাবে সফল’ ছিল।

প্রসঙ্গত, ইরানের পারমাণমিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে একটি কথিত গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বলা হয়েছে, সম্প্রতি ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি কিছুটা সময়ের জন্য থেমে গেলেও, সামগ্রিক সক্ষমতা খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই মূল্যায়ন তৈরি করেছে পেন্টাগনের গোয়েন্দা শাখা এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ)। একাধিক সূত্র জানায়, এই প্রাথমিক বিশ্লেষণ তৈরি করা হয়েছে ইরানে চালানো মার্কিন হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড পরিচালিত যুদ্ধ-পরবর্তী ক্ষয়ক্ষতির তথ্য বিশ্লেষণের ভিত্তিতে।

মূল্যায়নে যুক্ত থাকা দুজন ব্যক্তির বরাতে সিএনএন বলছে, হামলার ফলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস হয়নি। এমনকি, বহু সংখ্যক সেন্ট্রিফিউজ এখনও অক্ষত রয়েছে। আরেকটি সূত্র আরও জানায়, হামলার আগে এসব ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ কম। তাদের মতে—এই হামলা ইরানকে সর্বোচ্চ কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে, কিন্তু এর চেয়ে বেশি নয়।

এই শাখার আরও খবর

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

৩ মামলায় মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই

মেলবোর্ন, ১৬ জুন- তিনটি পৃথক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। তবে আরও তিনটি মামলায় জামিন সংক্রান্ত রুল বিচারাধীন থাকায়…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেলবোর্ন, ১৫ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au