বিনোদন

দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে জাভেদ

  • 6:31 pm - June 28, 2025
  • পঠিত হয়েছে:৫৭ বার

বিনোদন জগতের কবি, গীতিকার ও চিত্রনাট্যকার অভিনেতা জাভেদ আখতার যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত রাখেন। নানা বিষয়ে উদারপন্থি মতামত রাখেন এ বর্ষীয়ান কবি। নিজের জীবনেও খোলামেলা আবহ রাখতেই পছন্দ করেন এ অভিনেতা। ব্যক্তিগত জীবনে ছুঁতমার্গ এড়িয়ে চলেন। আরও একবার সেটাই প্রমাণ করলেন জাভেদ আখতার।

এ চিত্রনাট্যকার বর্তমানে শাবানা আজমির সঙ্গে ঘরসংসারী। কিন্তু সাবেক স্ত্রী হানি ইরানির সঙ্গেও সুসম্পর্ক তার। তাই দুই স্ত্রীকে সঙ্গে নিয়েই পারিবারিক আড্ডায় মেতেছিলেন জাভেদ। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন শাবানা আজমি।

ছবিতে দেখা যায়, জাভেদ, শাবানা ও হানি ইরানি একসঙ্গে মধ্যাহ্নভোজ সারছেন। সঙ্গে রয়েছেন পুত্র ফারহান আখতার ও পুত্রবধূ শিবানী দন্ডেকর। মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজে গিয়েছিলেন তারা। ছবিটি শেয়ার করে নিয়ে শাবানা লিখেছেন—এক ভালোবাসার রেস্তোরাঁয় আমাদের পরিবার।

এমন ছবি দেখে মুগ্ধ অনুরাগীরাও। জাভেদের এক অনুরাগী লিখেছেন—গোটা পরিবার যেন এমন সুখেই থাকে। আরেক নেটিজেন লিখেছেন— একেই বলে আদর্শ বুদ্ধিদীপ্ত পরিবার। এভাবেই একসঙ্গে থাকবেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে জাভেদ আখতারের সঙ্গে বিয়ে হয় হানি ইরানির। সে বছরই জাভেদ-হানির প্রথম সন্তান জোয়া আখতারের। তার দুবছর পর জন্ম পুত্র ফারহানের। এর পর হানিকে বাধ্য হয়ে সব কাজ ছেড়ে পুরোপুরি গৃহবধূর ভূমিকা পালন করতে হয়। যদিও বরাবরই তিনি ক্যামেরার পেছনে কাজ করতে চেয়েছিলেন।

ষাটের দশকের মাঝামাঝি থেকে জাভেদ-হানির সম্পর্কে ভাঙন। ১৯৭৮ সালে স্বামীর থেকে আলাদা হয়ে যান হানি। ছয় বছরের মেয়ে ও চার বছরের ছেলেকে নিয়ে একা থাকতে শুরু করেন হানি। ১৯৮৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তার আগেই ১৯৮৪ সালে শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ আখতার।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au