বিনোদন

হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান ‘কাটা লাগা’খ্যাত শেফালি

  • 6:35 pm - June 28, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, শুক্রবার রাতে স্বামী পরাগ ত্যাগী ও তাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছেন।

সাংবাদিক ভিকি লালওয়ানি একটি পোস্ট শেয়ার করেছেন পুরো ঘটনাক্রম নিয়ে।

তিনি লিখেছেন, হাসপাতালের রিসেপশনের কর্মী নিশ্চিত করে জানিয়েছেন, শেফালিকে হাসপাতালে ঢোকানোর পরেই চিকিৎসকরা দেখে জানান, এখানে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তারপর সাংবাদিকরা আরএমও-কে জানালে তিনি আবার হৃদরোগ বিশেষজ্ঞের থেকে বিস্তারিত জানতে চান। হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর লুলাও মৃত্যুর খবর নিশ্চিত করেন। কিন্তু এর থেকে বেশি কিছু এখনো জানা যায়নি।
‘কাটা লাগা’ গানের জন্য রাতারাতি বিখ্যাত বনে যান শেফালি। এরপর ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। ২০০৪ সালে বলিউডে অভিষেক করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও চরিত্রে। ব্যক্তিজীবনে ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি।

২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন। বিচ্ছেদ হয়ে যায়। তার পর অন্তরালেই ছিলেন। বেশ কয়েক বছর পর পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে বিয়েও করেছেন তারা। তারপর ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী ছিলেন। সেই ফের চর্চায় আসেন। স্বামী পরাগকে নিয়ে সুখেই সংসার করছিলেন। নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন। 
খোলামেলা স্বভাব এবং সোশ্যাল মিডিয়ায় দৃপ্ত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন শেফালি জারিওয়ালা। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়নের সক্রিয় প্রচারক হিসেবে কাজ করেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে বিনোদন জগতে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au