বিনোদন

হলিউড তারকা ব্র্যাড পিটের বাড়িতে চুরি, ক্ষয়ক্ষতির পরিমাণ কত?

  • 6:40 pm - June 28, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
হলিউড তারকা ব্র্যাড পিটের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তিন চোর তার বাড়িতে ঢুকে ঘরের ভেতরের সব কিছু তছনছ করে ফেলে- এমনটাই জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ জানিয়েছে বুধবার (২৫ জুন) গভীর রাতে লস ফেলিজের ওই বাড়িতে তিন চোর ঢুকে সব কিছু একেবারে তছনছ করে ফেলেছে।

চোরেরা ওই বাড়িটিতে ঢুকেছিল জানালা দিয়ে। অভিনেতার বাড়ি লস অ্যাঞ্জেলেসের গ্রিফিথ পার্কের উল্টো দিকে। বিশাল আকৃতির গাছ দিয়ে ঘেরা বাড়িটিতে শোবার ঘর আছে তিনটি। 

পুলিশ বলছে, পিট যে বাড়িটি ২০২৩ সালে কিনেছিলেন, সেটি চোরের হানা দেওয়া বাড়িটির ঠিকানার সঙ্গে মিলে যায়।

তবে বাড়িটি থেকে কী কী চুরি হয়েছে, তা জানা যায়নি। তাই ক্ষয়ক্ষতির মাত্রাও পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না।পুলিশের দেওয়া তথ্য মতে, ঘটনার সময় অভিনেতা ব্র্যাড পিট বাড়িতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং নতুন সিনেমা ‘এফওয়ান’-এর লন্ডন প্রিমিয়ারে অংশ নিচ্ছেন।

এ সফরে তার সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ ও ফর্মুলা ওয়ানের সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন।এই চুরির ঘটনা লস অ্যাঞ্জেলেসে সেলিব্রিটিদের লক্ষ্য করে সংঘটিত অপরাধের সাম্প্রতিক সংযোজন আছে কি না সে নিয়েও তদন্ত করছে পুলিশ। এর আগে অভিনেত্রী নিকোল কিডম্যান ও সংগীতশিল্পী কিথ আরবান একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। এমনকি গত মাসে ব্র্যাড পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের বাড়িতে এক ব্যক্তি গাড়ি নিয়ে জোর করে প্রবেশের চেষ্টা করেন এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au