গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, নকআউট পর্বতেও অনিশ্চয়তা
মেলবোর্ন, ১৬ জুন- চোটের কারণে চলমান ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। প্রথম ম্যাচ মিস করার পর এবার নিশ্চিত…
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এমন দাবি করেছেন অঞ্চলটির রাশিয়া–সমর্থিত প্রধান লিওনিদ পাসেচনিক। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে একীভূত করার পর লুহানস্কই প্রথম ইউক্রেনীয় অঞ্চল, যা পুরোপুরি রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেল। রাশিয়ার সীমান্তসংলগ্ন এ অঞ্চলের আয়তন প্রায় ২৬ হাজার ৭০০ বর্গকিলোমিটার।
২০২২ সালের সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুহানস্কসহ দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল বলে ঘোষণা দেন। রাশিয়া দাবি করেছে, এই অঞ্চলগুলো তাদের পারমাণবিক ছাতার অন্তর্ভুক্ত এবং কখনোই ফেরত দেওয়া হবে না।
তবে পশ্চিমা দেশগুলো পুতিনের এই ঘোষণাকে ‘অবৈধ’ হিসেবে আখ্যা দিয়েছে এবং বিশ্বের বেশির ভাগ রাষ্ট্র এ অঞ্চলের রাশিয়ার অন্তর্ভুক্তিকে স্বীকৃতি দেয়নি।
এ বিষয়ে এখনো ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au