লিড নিউজ

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক প্রকল্প দুই বছর পিছিয়েছে

  • 4:35 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার

ইরানের পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় অন্তত এক থেকে দুই বছর বিলম্ব ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

গত ২১ জুন যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পারনেল সাংবাদিকদের বলেন, “আমরা অন্তত এক থেকে দুই বছরের জন্য তাদের কর্মসূচি দুর্বল করে দিয়েছি। প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা তথ্য বিশ্লেষণে এ মূল্যায়ন উঠে এসেছে।”

এদিকে, ফাঁস হওয়া একটি বেসরকারি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচির মূল অংশগুলো এখনো অক্ষত আছে এবং হামলার কারণে কেবল কিছুটা বিলম্ব তৈরি হয়েছে। যদিও ইরানের সরকারি সূত্র হামলায় স্থাপনাগুলোর বড় ধরনের ক্ষতির কথা স্বীকার করেছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ট্রাম্পের বক্তব্যকে ‘অতিরঞ্জিত’ বলে মন্তব্য করেছেন।

হামলার আগে ও পরে তোলা স্যাটেলাইট ছবিতে ফর্দো পারমাণবিক কেন্দ্রে কিছু ট্রাক চলাচল করতে দেখা যায়। তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো স্পষ্ট নয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, হামলায় ইউরেনিয়াম কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি ওই পদার্থগুলো কোথায় ছিল বা কতটুকু ক্ষতি হয়েছে।

ইরান থেকে এখনও পর্যন্ত তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আইএইএ প্রধান আশঙ্কা প্রকাশ করেছেন, ইরান কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানকে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে আবার সহযোগিতায় ফিরতে আহ্বান জানিয়েছে এবং সহযোগিতা না করার বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছে।

 

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au