বাংলাদেশ

দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

  • 9:17 pm - July 10, 2025
  • পঠিত হয়েছে:২৩২ বার
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন; ছবিঃ প্রথম আলো

ঢাকা, ১০ জুলাই-

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁর রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় মোট তিনজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামুন ইতোমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক। এই মামলায় পাঁচটি পৃথক অভিযোগ আনা হয়েছে।

শুনানির সময় ট্রাইব্যুনাল মামুনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো পড়ে শোনায় এবং জানতে চায়, তিনি দায় স্বীকার করেন কি না। মামুন বলেন, তিনি দায় স্বীকার করছেন এবং ঘটনার সব তথ্য ট্রাইব্যুনালকে জানাতে ও মামলার স্বার্থে সহায়তা করতে চান।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, মামুন আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করেছেন এবং ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন, যা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তিনি বিস্তারিতভাবে জানাবেন—কে, কীভাবে এই অপরাধগুলোর সঙ্গে জড়িত ছিল।

তাজুল ইসলাম আরও বলেন, মামুনের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তাঁর আইনজীবী ট্রাইব্যুনালে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। এ বিষয়ে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় নির্দেশনা দেবে। মামুন আপাতত কারাগারেই থাকবেন এবং সাক্ষ্য গ্রহণ শেষে তাঁর বিষয়ে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au