বিনোদন

বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে বিপাকে পড়েছিলেন নেহা

  • 4:06 am - July 12, 2025
  • পঠিত হয়েছে:২১৫ বার

২০১৮ সালের ১০ মে বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। সেই সময় বিয়েতে মাত্র ৩০-৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। সে  বছরই জন্ম নেয় তাদের সন্তান মেহর। আর ২০২১ সালে জন্ম নেয় পুত্র গুরিক।

এদিকে অঙ্গদ বেদীকে বিয়ের কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নেহা ধুপিয়া। তারপরই তড়িঘড়ি বিয়ে সেরে ফেলেন এ দম্পতি। সেই সময় কেন হঠাৎ করে বিয়ে সেরেছিলেন তারকা জুটি, তা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। এ নিয়ে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হয়েছিলেন তারা। অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

নেহা ধুপিয়া বলেন, তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম জানতে পেরেছিলেন বান্ধবী সোহা আলি খান। তিনি বলেন, ওরাই প্রথম জানতে পেরেছিল আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। আসলে আমরা সবাই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। হঠাৎ আমি কুণাল খেমুর গায়ে পড়ে যাই অচৈতন্য হয়ে। পর দিন সকালে আবার ওদের সঙ্গে দেখা। তখনই ওদের জানাই— আমি অন্তঃসত্ত্বা।

সোহা বন্ধু। তাই তার সঙ্গে এই খবর শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় অভিনেত্রী বলেছিলেন, আমাদের তো এখনো বিয়েই হয়নি। কিছু দিন হলো সম্পর্কে আমরা।  তিনি বলেন, যতই রক্ষণশীল বা উদার হই না কেন, এ খবর কাছের বন্ধুদের সঙ্গেই শেয়ার করে নেওয়া উচিত। বিশেষ করে যে বন্ধুর সদ্য সন্তান হয়েছে তাকে এগুলো বলা যায়।

যদিও এত বন্ধুত্ব থাকা সত্ত্বেও সোহা আলি খানকে নিজের বিয়েতে আমন্ত্রণ জানাননি নেহা ধুপিয়া। কারণ হিসেবে অভিনেত্রী বলেন, আসলে সেই সময়ে খুব ব্যস্ত ছিলাম। হইচই ছিল। আমি অন্তঃসত্ত্বা ছিলাম।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au