অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সবচেয়ে মোস্ট ওয়ান্টেড অপরাধী কীভাবে পুলিশি ফাঁদে?

  • 10:47 am - July 12, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
২০২৩ সালে ইস্তাম্বুলে তাঁর বহুল আলোচিত গ্রেফতারকালে হাকান আয়িক। (রয়টার্স: তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রণালয়/হ্যান্ডআউট)

মেলবোর্ন, ১২ জুলাই- সিডনির প্রাক্তন বাইক গ্যাং সদস্য হাকান আয়িকের (Hakan Ayik) বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে বড় পুলিশি অভিযান’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অভিযোগ অবশেষে প্রকাশ্যে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতের নথি উন্মুক্ত হওয়ার পর জানা গেছে, কীভাবে তিনি অপরাধী বন্ধুদেরকে ফাঁদে ফেলতে সাহায্য করেছিলেন।

বর্তমানে তুরস্কের এক কারাগারে বন্দি আয়িকের বিরুদ্ধে মাদক চোরাচালান এবং অর্থপাচারের একাধিক অভিযোগ রয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে তাঁকে ২৬২ বছরের কারাদণ্ড হতে পারে। তবে তুরস্কের নাগরিকত্ব নেওয়ায় তাঁকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

AN0M ডিভাইসের চেহারা, যেটি পরে পুলিশের ফাঁদ হিসেবে পরিচিত হয়েছিল।
(সরবরাহকৃত: অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ)

দীর্ঘ ১৮ মাস নীরব থাকার পর পুলিশি তথ্য থেকে উঠে এসেছে, কীভাবে অস্ট্রেলিয়ার সবচেয়ে মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের একজন গোপনে ‘AN0M’ নামে একটি পুলিশি নজরদারিমূলক অ্যাপ অপরাধীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP) এবং মার্কিন FBI যৌথভাবে এই AN0M অ্যাপ তৈরি করে। ক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মোড়কে এটি আসলে পুলিশের গোয়েন্দাগিরির হাতিয়ার ছিল। অপরাধীরা নিশ্চিন্তে এই অ্যাপ ব্যবহার করে খুন, মাদক পাচার ও সহিংসতার পরিকল্পনা করছিল, আর পুলিশ সেইসব বার্তা সহজেই এই অ্যাপের মাধ্যমে সরাসরি  জানতে পেরেছিল।

মার্কিন আদালতের নথি অনুযায়ী, আয়িক এই অ্যাপে ‘Oscar’ ছদ্মনামে সক্রিয় ছিলেন। তাঁর অধীনে থাকা এক সহযোগী জানিয়েছে, AN0M ডিভাইস বিক্রির মাধ্যমে তিনি শুধু একবারেই প্রায় ৭৫,০০০ ডলার সমমূল্যের বিটকয়েন আয় করেছিলেন।

আয়িক এই অ্যাপের প্রায় ১২,০০০ ডিভাইস বিক্রি করেন এবং এটিকে “VIP সার্ভিস” আকারে প্রিমিয়াম অপরাধীদের মধ্যে ছড়িয়ে দেন বলে অভিযোগ। এই সময়ে তিনি কমাঞ্চেরো (Comanchero) নামক অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রভাবশালী বাইক গ্যাংকেও বিদেশ থেকে নেতৃত্ব দেন।

২০২৩ সালে তুরস্কের ইস্তাম্বুলের বিলাসবহুল ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি “দ্য কিংস ক্রস হোটেল” সহ একাধিক হোটেল ও রিসর্টের মালিক ছিলেন। তাঁর সম্পদের পরিমাণ ২৫০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন ডলারের মধ্যে অনুমান করা হয়।

তুরস্কের প্রসিকিউটররা অভিযোগ করেছেন, তিনি Apex World Tourism Investments নামের কোম্পানিকে অর্থপাচারের আড়াল হিসেবে ব্যবহার করতেন। ইজমির প্রদেশের আলাচাতিতে তাঁর মালিকানাধীন পাঁচতারকা রিসোর্টও এই অবৈধ সম্পদের অংশ বলে মনে করা হচ্ছে।

আয়িকের বিলাসবহুল জীবনযাপন ও প্রভাবশালী অপরাধী পরিচিতি থাকা সত্ত্বেও, তুর্কি নাগরিকত্বের কারণে তাঁকে সম্ভবত আর কখনও অস্ট্রেলিয়া বা যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা যাবে না।

Source- ABC News

এই শাখার আরও খবর

প্রশ্নফাঁস কেলেঙ্কারি, ভারতে টেলিগ্রাম নিষিদ্ধ

মেলবোর্ন, ১৭ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে দেশটিতে প্রথমবারের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম সাময়িকভাবে নিষিদ্ধ…

বাংলাদেশে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা

মেলবোর্ন, ১৭ জুন- বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) দুইজন জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার পর দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বিচারিক ক্ষমতার…

বাংলাদেশে এলজিবিটিকিউআই ও অধিকার আন্দোলন নতুন সংকটে, উদ্বেগ মানবাধিকারকর্মীদের

মেলবোর্ন, ১৬ জুন- বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলন মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর গণতন্ত্র, সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হলেও এলজিবিটিকিউআই ও জনগোষ্ঠীর জন্য…

বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়, যৌথ অস্ত্র উৎপাদনের পথে দুই দেশ

মেলবোর্ন, ১৬ জুন- বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেতে যাচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক প্রযুক্তি কেনাবেচার সম্পর্ক ছাড়িয়ে এবার যৌথ উৎপাদন…

‘এটাই শেষের শুরুর ওইঙ্গিত’, ইরানি সরকারের বিরুদ্ধে জনগণকে উপেক্ষার অভিযোগ

মেলবোর্ন, ১৬ জুন- ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশটির ক্ষমতাসীন শাসনব্যবস্থার জন্য ‘শেষের শুরুর’ সংকেত হতে পারে বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী ড. সোমাইয়েহ খানী। তার অভিযোগ, ইরানি…

নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন থামিয়ে আপাতত নিরাপদ জাসিন্তা অ্যালান, চাপে ভিক্টোরিয়া লেবার সরকার

মেলবোর্ন, ১৬ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের জোরালো গুঞ্জন শেষ পর্যন্ত ভেস্তে গেছে। দলীয় অভ্যন্তরে চাপ ও অসন্তোষ থাকলেও প্রধানমন্ত্রী (প্রিমিয়ার)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au