বিশ্ব

দিল্লিতে চারতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

  • 7:06 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:৫২ বার
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ভিতরে আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জুলাই-

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। শনিবার (১২ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন। উদ্ধার কার্যক্রম চলছে, তবে ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা এখনও জানা যায়নি।

এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন ১৪ মাস বয়সী শিশু আহমদ, চারজন পুরুষ এবং তিনজন নারী। প্রাপ্তবয়স্কদের জেপিসি হাসপাতালে পাঠানো হয়েছে, আর শিশুটিকে ভর্তি করা হয়েছে জিটিবি হাসপাতালে।

এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৭টার দিকে আমরা একটি ফোন পাই যে ওয়েলকাম এলাকায় একটি ভবন ধসে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি দমকল ইউনিটসহ একাধিক উদ্ধারকারী দল পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে। বিস্তারিত তথ্য এখনো পাওয়া যাচ্ছে না।

সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা নিজেরা ধ্বংসস্তূপের সিমেন্ট, ইট-পাথর সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে হাত লাগাচ্ছেন। ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই তারা উদ্ধার কাজে সক্রিয় হয়ে ওঠেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আসমা পিটিআইকে বলেন, “সকাল ৭টার দিকে আমি যখন ঘরে ছিলাম, তখন হঠাৎ বিকট শব্দ শুনে চমকে যাই। এরপর দেখি চারদিক ধুলাবালিতে ঢেকে গেছে। নিচে নেমে দেখি, আমাদের প্রতিবেশীর বাড়িটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।”

তিনি আরও বলেন, “আমরা এখনো জানি না আসলে কতজন ভিতরে আটকে আছেন। ওই বাড়িতে একটি দশজনের পরিবার বাস করতো। এখন পর্যন্ত মাত্র তিনজনকে বের করে আনা সম্ভব হয়েছে।”

ভবন ধসের সময় অনেক স্থানীয় বাসিন্দা সকালে হাঁটতে বের হয়েছিলেন। দুর্ঘটনা ঘটার পর তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আটকে পড়াদের উদ্ধার করতে সহায়তা করেন। ফায়ার সার্ভিস ও পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ভিতরে আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

প্রশ্নফাঁস কেলেঙ্কারি, ভারতে টেলিগ্রাম নিষিদ্ধ

মেলবোর্ন, ১৭ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে দেশটিতে প্রথমবারের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম সাময়িকভাবে নিষিদ্ধ…

বাংলাদেশে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা

মেলবোর্ন, ১৭ জুন- বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) দুইজন জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার পর দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বিচারিক ক্ষমতার…

বাংলাদেশে এলজিবিটিকিউআই ও অধিকার আন্দোলন নতুন সংকটে, উদ্বেগ মানবাধিকারকর্মীদের

মেলবোর্ন, ১৬ জুন- বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলন মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর গণতন্ত্র, সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হলেও এলজিবিটিকিউআই ও জনগোষ্ঠীর জন্য…

বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়, যৌথ অস্ত্র উৎপাদনের পথে দুই দেশ

মেলবোর্ন, ১৬ জুন- বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেতে যাচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক প্রযুক্তি কেনাবেচার সম্পর্ক ছাড়িয়ে এবার যৌথ উৎপাদন…

‘এটাই শেষের শুরুর ওইঙ্গিত’, ইরানি সরকারের বিরুদ্ধে জনগণকে উপেক্ষার অভিযোগ

মেলবোর্ন, ১৬ জুন- ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশটির ক্ষমতাসীন শাসনব্যবস্থার জন্য ‘শেষের শুরুর’ সংকেত হতে পারে বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী ড. সোমাইয়েহ খানী। তার অভিযোগ, ইরানি…

নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন থামিয়ে আপাতত নিরাপদ জাসিন্তা অ্যালান, চাপে ভিক্টোরিয়া লেবার সরকার

মেলবোর্ন, ১৬ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের জোরালো গুঞ্জন শেষ পর্যন্ত ভেস্তে গেছে। দলীয় অভ্যন্তরে চাপ ও অসন্তোষ থাকলেও প্রধানমন্ত্রী (প্রিমিয়ার)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au