বিনোদন

রাজনীতি করে জীবনধারণ করা কঠিন: কঙ্গনা

  • 8:48 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার

বলিউড অভিনেত্রী-রাজনীতিক কঙ্গনা রানাউত এবার রাজনীতি নিয়ে বেফাঁস মন্তব্য করে আবার শিরোনামে এলেন। মান্ডির এ সংসদ সদস্য রাজনীতিক নেতা হিসাবে এক বছর পূর্ণ হতে আর কয়েক দিন বাকি। এ সময়ে রাজনীতি নিয়ে মন্তব্য করে সবাইকে চমকে দিলেন এ অভিনেত্রী । সম্প্রতি এক সাক্ষাৎকারে যে কথা বলেন তিনি।

কঙ্গনা রানাউত বলেন, রাজনীতি করে যা উপার্জন হয়, তাতে জীবনধারণ করা ভীষণই কঠিন। একজন সংসদ সদস্য যে বেতন পান, তাতে তার সঠিক জীবনযাপনে অনেক সমস্যা আসতে বাধ্য। অভিনেত্রী বলেন, এই দেশে একজন সংসদ সদস্যকে যে বেতন দেওয়া হয়, তার থেকে বাড়ির সহকারীদের বেতন দেওয়ার পর ৫০-৬০ হাজার টাকার মতো হাতে থাকে। এরপর সেই টাকায় কেন্দ্রের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে গেলেও অনেক খরচ পড়ে যায়।

তিনি বলেন,  কারণ সেসব জায়গা অনেকটা দূরে। কোনো কোনো জায়গা তো প্রত্যন্ত অঞ্চলে। তাই রাজনীতি করার পাশাপাশি আপনাকে কোনো না কোনো পেশায় যুক্ত থাকতে হবে। আর অনেক সংসদ সদস্য রয়েছেন, যারা আইনজীবী কিংবা যাদের কোনো ব্যবসা রয়েছে।

কঙ্গনা আরও বলেন, রাজনীতি শখের পেশা। আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তাহলে আপনার জন্য রাজনীতি আর পেশা হিসাবে থাকবে না। পাশাপাশি আপনার সে ক্ষেত্রে একটি চাকরিরও প্রয়োজন পড়বে। তিনি বলেন, আপনি যদি একজন সৎমানুষ হন, তাহলে রাজনীতি করার পাশাপাশি আপনাকে অবশ্যই একটি চাকরি খুঁজতেই হবে ।

এর আগে এক সাক্ষাৎকারে এ সংসদ সদস্য বলেছিলেন, আমি বেশ বুঝতে পারছি— রাজনীতি একেবারে অন্যরকম একটা কাজ। মূলত সমাজসেবা করা। একেবারেই বলব না— আমি এটা উপভোগ করছি। অতীত অভিজ্ঞতাও নেই। তাই আমি কোনো দিন মানুষের সেবা করব বলে ভাবিনি।

অভিনেত্রী কঙ্গনার এমন মন্তব্যে অনেকেরই মনে হয়েছে, বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতি নিয়ে সুর বদল করলেন এ রাজনীতিক।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au