বিনোদন

শাহরুখের চোখে সবচেয়ে আকর্ষণীয় নায়িকা কে?

  • 5:55 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার

বলিউডের ‘রোমান্স কিং’ শাহরুখ খান—যিনি প্রেমকে দিয়েছেন এক নতুন রূপ। তার সেই বিখ্যাত হাত মেলে দাঁড়ানো ভঙ্গিমায় হৃদয় হারে লাখো ভক্ত। বহু নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ম্যাজিক তৈরি করেছেন তিনি। কিন্তু এত নায়িকার মাঝে কাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করেন শাহরুখ?

এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেল তারই একটি পুরনো সাক্ষাৎকারে, যা সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। বলিউড হাঙ্গামার ফারিদুন শারিয়ার সঙ্গে কথোপকথনে শাহরুখ অকপটে জানান, ক্যাটরিনা কাইফই তার চোখে সবচেয়ে আকর্ষণীয়।

শাহরুখ বলেছিলেন, ‘ক্যাটরিনা সেই সবকিছুর প্রতীক, যা কোমল ও সুন্দর। আমার দেখা অন্যতম সুন্দর একজন মানুষ সে। ওর হৃদয়টা খুবই নরম। মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে দ্বিধা করে, কিন্তু তা কোনো দুর্বলতা নয়। বরং সে অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে, মানুষের অনুভূতির মূল্যায়ন করে। এই কোমলতা আমাকে খুব টানে।’

শাহরুখ-ক্যাটরিনার রসায়ন দর্শকরা দেখেছেন ‘জব তক হ্যায় জান’ সিনেমায়। সেই ছবির প্রেমকাহিনি ও তাদের জুটির রোমান্টিক দৃশ্য এখনো দর্শকদের মনে গেঁথে আছে।

সম্প্রতি শাহরুখ খানকে দেখা গেছে ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে এবং এরপর সালমান খানের ‘টাইগার ৩’-তে একটি বিশেষ চরিত্রে। এখন তিনি ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে।

এই সিনেমার বিশেষ আকর্ষণ—প্রথমবারের মতো পর্দা ভাগ করছেন তিনি তার মেয়ে সুহানা খানের সঙ্গে। ছবিতে আরও থাকছেন অভিষেক বচ্চন (খল চরিত্রে), দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, অর্জুন ওয়ার্সি, অভয় বর্মা, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। ছবিটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au