বিনোদন

কেন বাংলা সিনেমায় ঝুঁকছেন সঞ্জয় দত্ত?

  • 5:57 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার

বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের আসন্ন কন্নড় সিনেমা ‘কেডি-দ্য ডেভিল’–এর ট্রেলার প্রকাশ হয়েছে। এ সময় ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বলেন তিনি। অভিনেতা বলিউডে ‘প্যাশন’ বা আবেগের ঘাটতি রয়েছে বলে জানান।

অনুষ্ঠানে নিজের তেলেগু ছবি ‘দ্য রাজা সাব’ নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় বলেন, তিনি এখন প্রভাসের সঙ্গে কাজ করার জন্য তেলেগু ভাষা শেখার চেষ্টা করছেন। তিনি বলেন, প্রভাস আমাকে শেখায়, মাঝে মাঝে আমাকে গুলিয়ে দেওয়ারও চেষ্টা করে। ও একজন দারুণ মানুষ এবং দুর্দান্ত অভিনেতা।

সঞ্জয় দত্ত বলেন, বলিউডে এখন আর সেই আবেগটা নেই, যেটা আগে ছিল। আমি সেটা পাচ্ছি দক্ষিণের সিনেমাগুলোতে। এমনকি টালিউডের বাংলা সিনেমাতেও আছে। আমি চাই, এই আবেগটা আবার বলিউডে ফিরে আসুক। কারণ সিনেমা একান্তই আবেগের বিষয় বলে জানান অভিনেতা।

তিনি বলেন, তিনি চিরঞ্জীবীর ভীষণ ভক্ত। চিরঞ্জীবী স্যারকে আমি খুব ভালোবাসি। উনি এখানে মুন্না ভাই হয়েছেন। তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। ঈশ্বর তার মঙ্গল করুন।

উল্লেখ্য, সঞ্জয় দত্তের ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমাটি ২০২৬ সালের ১০ জুলাই মুক্তি পাবে। এর আগে তাকে দেখা যাবে তেলেগু সিনেমা ‘অখণ্ড ২’ ও ‘দ্য রাজা সাব’, হিন্দিতে ‘ধুরন্ধর’ ও ‘বাপ’ এবং পাঞ্জাবি সিনেমায় ‘শেরান দি কৌম পাঞ্জাবি’-তে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au