বিনোদন

কানে জয়ের পর মেলবোর্নে আদনানের ‘আলী’

  • 6:01 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ‘স্পেশাল মেনশন’ পেয়ে ইতিহাস গড়েছে ‘আলী’। সেই জয়ের রেশ না কাটতেই এবার এই বাংলাদেশি চলচ্চিত্র পাড়ি জমাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এমআইএফএফে। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য সিনেমা উৎসবটির অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে।

জানা গেছে, আগামী ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় মেলবোর্ন শহরের এসিএমআই টু হলে হবে ‘আলী’র অস্ট্রেলিয়ান প্রিমিয়ার। এরপর ১৮ আগস্ট রাত সাড়ে ৯টায় সিনেমাটি প্রদর্শিত হবে কিনো ওয়ান প্রেক্ষাগৃহে।

মেলবোর্নে নির্বাচিত হওয়ার খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, “কানে অসাধারণ যাত্রার পর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘আলী’-কে অস্ট্রেলিয়ান প্রিমিয়ারের জন্য নির্বাচিত করায় আমরা সম্মানিত। বাংলাদেশের এই গল্পকে আরেকটি বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য ধন্যবাদ।”

সিনেমাটির অন্যতম প্রযোজক তানভীর হোসেন জানিয়েছেন, এই দুটি প্রদর্শনী হবে উৎসবের আন্তর্জাতিক দর্শকদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

‘আলী’র গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের উপকূলীয় শহরের এক কিশোরকে ঘিরে। যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। এমন এক পরিবেশে বেড়ে ওঠা কিশোর ‘আলী’ গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। তার গলায় রয়েছে এক অদ্ভুত বৈশিষ্ট্য। সে একসঙ্গে পুরুষ ও নারীকণ্ঠে গান গাইতে পারে!

এই বিশেষ ক্ষমতা তার স্বপ্নকে যেমন ডানা দেয়, তেমনি সমাজের চোখরাঙানিতে বিপন্নও করে তোলে। সমাজ ও আত্মপরিচয়ের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এক মানবিক সংকটে। নোয়াখালীর ছেলে আল আমিন অভিনয় করেছে শিরোনাম চরিত্র ‘আলী’র ভূমিকায়।

ছোট শহরের সহজ-সরল এক কিশোরের ভূমিকায় তার নিপুণ ও হৃদয়গ্রাহী অভিনয় সিনেমার আবেগকে স্পর্শযোগ্য করে তোলে। আলীর মা চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রানী সোমা। যার সংলাপ ও অভিব্যক্তিতে ফুটে ওঠে এক বঞ্চিত নারীর অসহায়তা, সন্তানকে আগলে রাখার যন্ত্রণাদায়ক প্রচেষ্টা।

সিনেমার চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ক্যামেরার চোখে তুলে ধরেছেন উপকূলীয় নিসর্গ ও নিঃসঙ্গতাকে মোহনীয় আলোর বিন্যাসে। ‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির আরেক প্রযোজক ক্রিস্টিন ডি লিয়ন।

‘আলী’র মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’। এটি আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও ফিলিপাইনের আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান।

সিনেমাটি ইতোমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে পাঠানো হয়েছে। বিষয়বস্তু, নির্মাণ ভাষা ও সামাজিক বার্তা মিলিয়ে এটি হয়ে উঠেছে এক পরিপূর্ণ গ্লোবাল সিনেমা। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ‘আলী’ এখন প্রস্তুত বিশ্বের দর্শকের হৃদয় ছুঁয়ে যেতে। এর আগে ২০২১ সালে কানের আঁ সাঁর্তে রিগা বিভাগে প্রথমবার বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।

তারও আগে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ ২০০২ সালে ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ বিভাগে জিতে নিয়েছিল ফিপরেসি পুরস্কার। তবে কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবারই প্রথম আদনানের ‘আলী’র হাত ধরে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au