খেলা

জমে উঠেছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার কিংস্টন টেস্ট

  • 6:25 pm - July 14, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

 দিনে ১৫ উইকেটের পতন। ছবি: সংগৃহীত

 দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেটে ১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে গেছে রস্টন চেজের দল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬৯ রান তুলতেই ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াও।

সপ্তম উইকেটে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটি করে দিনের খেলা শেষ করেছেন দুই অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ও ক্যামেরন গ্রিন। দিন শেষে অসিদের সংগ্রহ ৬ উইকেটে ৯৯ রান (গ্রিন ৪২* ও কামিন্স ৫*)। এতে তাদের লিড ১৮১ রানের। এই লিডকে ২৫০ রান পর্যন্ত নিতে পারলেই লড়াই করার মতো পুঁজি পেয়ে যাবে সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসে ২২৫ রান করেছিল অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় অসিরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৫ বলে ৩৬ রান করেন জন ক্যাম্পবেল। শাই হোপ ২৩, রস্টন চেজ ও জাস্টিন গ্রিভস ১৮ করে ও ওপেনার ব্রান্ডন কিং ১৪ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড। ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান স্যাম কনস্টাস। আরেক ওপেনার উসমান খাজা ১৪, স্টিভ স্মিথ ৫, ট্র্যাভিস হেড ১৬, বিউ ওয়েবস্টার ১৩ ও অ্যালেক্স কেরে ০ রানে আউট হন। ৩ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফ।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au