বিনোদন

বহু প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান শিল্পার, কিন্তু কেন?

  • 8:36 pm - July 14, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

অভিনেত্রী শিল্পা শেঠি নানা ধরনের সিনেমায় অভিনয় করে নিজেকে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছেন। তিনি নব্বইয়ের দশকে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। এরপর দীর্ঘ সময়ে আর কোনো সিনেমায় বক্স অফিসে সাফল্য দেখা যায়নি। এবার কন্নড় সিনেমায় ‘কেডি: দ্য ডেভিল’-এ দেখা যাবে তাকে। যেখানে সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী।

সিনেমার টিজার মুক্তির অনুষ্ঠানে এসে শিল্পা শেঠি বলেন, অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি, তবু মালয়ালম সিনেমার প্রতি তার গভীর টান রয়েছে। তবু কোন এক অজানা ভয়ে তিনি কখনো মালয়ালম সিনেমায় অভিনয় করতে পারেননি।

বলিউড ছাড়াও তামিল, তেলেগু ও কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন অভিনেত্রী। মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজকদের কাছ থেকেও বেশ কয়েকটি সিনেমার অফার পেয়েছিলেন তিনি, তবু কেন শিল্পা কখনো এই ইন্ডাস্ট্রির সিনেমায় অভিনয় করতে পারেননি? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি কখনো রাজি হইনি। কারণ আমি সত্যিই ভয় পেয়েছিলাম।

তিনি বলেন, মালয়ালম সিনেমার প্রতি তার অনেক টান রয়েছে। আমি মালয়ালম সিনেমা দেখতে খুবই ভালোবাসি। এবং এই ইন্ডাস্ট্রির প্রতি তাদের আবেগ দেখেও মুগ্ধ হই। এই ইন্ডাস্ট্রির গল্প বলার প্রক্রিয়াও খুব অন্যরকম। তবে আমি বুঝতে পারছিলাম না যে, এই ইন্ডাস্ট্রিতে কাজ করলে আমি আমার চরিত্রের প্রতি আদৌ সুবিচার করতে পারব কিনা। অভিনেত্রী বলেন, এখনো না হলেও আমার বিশ্বাস আছে, নিশ্চয়ই কোনো না কোনো দিন ভালো কিছুই পাব।

মালয়ালম ইন্ডাস্ট্রিতে কি এমন কোনো অভিনেতা আছেন, যার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন? এমন প্রশ্নের উত্তরে একগাল হেসে শিল্পা শেঠি নাম নিলেন মোহনলালের। অভিনেত্রী বলেন, মোহনলাল সত্যিই অসাধারণ। এত বছর পরও তিনি একই রকম দেখতে রয়েছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au