বিনোদন

বিয়ে নিয়ে সমালোচনা, রোমান্টিক ভিডিও শেয়ার করে জবাব দিলেন সোনাক্ষি

  • 8:39 pm - July 14, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার

গত বছর জুন মাসে নিজের বাড়িতেই আইনি বিয়ে সারেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা ও জাহির ইকবাল। আর বিয়ের পর থেকে হানিমুন ফেজেই আটকে রয়েছেন এ তারকা দম্পতি। একের পর এক ট্যুরে দেখা গেছে দুজনকে। বিয়ের আগে সোনাক্ষি ও জাহিরের প্রেম ছিল সাত বছরের। এরপরে তারা সাত পাকে বাঁধা পড়েন।

বিয়ের আগেও একসঙ্গে কম ঘোরেননি, বিয়ের পরও বিশ্বভ্রমণে মজেছেন। ইতোমধ্যে তারা মালদ্বীপ, মিশর, ফিনল্যান্ড, বুদাপেস্টের মতো জায়গা থেকে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে জানান দিয়েছেন। আর এবার দুজনে গেলেন সুইজারল্যান্ডে। এ মুহূর্তে এ দম্পতি সুইজারল্যান্ডে একান্তে সময় কাটাচ্ছেন। সামাজিক মাধ্যমে এমনই ছবি দেখা গেছে।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রোমান্টিক ছবি শেয়ার করেছেন সোনাক্ষি সিনহা। সুইজারল্যান্ডের মনোরম পরিবেশে দুজনকে দেখা যাচ্ছে রোমান্টিক মেজাজে। এ ছবিতে সোনাক্ষিকে জাহিরকে চুমু খাওয়ার ভঙ্গিতে দেখা যাচ্ছে। পেছনে বরফঢাকা পাহাড়, সামনে চুমুতে মজে আছেন জাহির। এ ছাড়া সোনাক্ষি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে জাহিরকে গাড়ি চালাতে দেখা যাচ্ছে এবং সোনাক্ষি পাশে তার হাত ধরে বসে আছেন।

এর আগে জাহির ইকবালকে বিয়ে করা নিয়ে কম ট্রোলের শিকার হননি সোনাক্ষি।এমনকি ভিন্নধর্মে বিয়ে করা নিয়ে নাকি অমত ছিল পরিবারের। আর সোনাক্ষির দুই দাদা লব ও কুশ তা মানতে পারেননি। এমনকি কিছু কট্টরপন্থিও ক্রমাগত সমালোচনা চালিয়ে গেছে। যদিও অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন—বিয়ের পর তার ধর্ম পরিবর্তন করার প্রশ্নই আসেন না। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে হয়েছে দুজনের বিয়ে। এবং দুজনে একে অপরের ধর্মকে সম্মান করেন, ধর্মীয় অনুষ্ঠানে ভাগ করে নেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের দাবাং নায়িকা জানিয়েছেন, শ্বশুরবাড়ির লোকেরা রীতিমতো তাকে তুলোয় মুড়ে রাখেন। সবসময় চেষ্টা চালিয়ে যান, যাতে নতুন পরিবার, নতুন পরিবেশে মানিয়ে নিতে পারেন। শ্বশুরবাড়ির লোকের কাছে তিনি বউমা নন, বাড়ির মেয়ে।

সোনাক্ষি বলেন, একজন মেয়ে হিসেবে, আমি নিজের বাড়িতে অবশ্যই সবার ভীষণ আদরের ছিলাম। কিন্তু শ্বশুরবাড়িতে সবাই আমাকে মেয়ের চেয়েও বেশি ভালোবাসে।

তিনি বলেন, আমি সত্যি এমন শ্বশুরবাড়ি পেয়ে ধন্য। ওদের মধ্যে একটা দায়িত্ব রয়েছে যে, অন্যের মেয়ে আমাদের বাড়িতে এসেছে। তাই তারা প্রতিবার অতিরিক্ত এমন কিছু করে এবং আমাকে এমন অনুভূতি দেয় যেন, আমি সবসময় এখানেই বাস করি। আমি এ বাড়িতেই জন্মেছি, আর আমি এই বাড়িরই মেয়ে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au