খেলা

বল গড়িয়ে লাগলো স্টাম্পে তাতেই ইংল্যান্ডের বিপক্ষে লডর্স টেস্ট হার নিশ্চিত হলো ভারতের

  • 4:17 am - July 15, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

ইংল্যান্ডের কাছে ২২ রানে হার ভারতের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ জুলাই

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে রুদ্ধশ্বাস ম্যাচে ২২ রানে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।

পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৯৩ রান, হাতে ছিল ছয় উইকেট।

কিন্তু ইংলিশ বোলারদের ধারালো আক্রমণে ১৭০ রানেই থেমে যায় ভারতের ইনিংস। ম্যাচের শুরু থেকেই উত্তেজনার কমতি ছিল না।

দুই দলই প্রথম ইনিংসে ঠিক সমান — ৩৮৭ রান করে। ভারতের পক্ষে সেঞ্চুরি করেন শুভমান গিল, আর ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে ঝলক দেখান জো রুট।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৯২ রানে অলআউট হলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৩ রানের। তবে রান তাড়ায় নেমেই চাপে পড়ে সফরকারীরা।

মাত্র ৪ উইকেটে ৫৪ রান তুলে লাঞ্চে যায় দল। এরপর ক্রিজ আঁকড়ে ধরেন রবীন্দ্র জাদেজা। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান। ১৮১ বল খেলে ৬১ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। তবে আর কোনো ব্যাটার তাকে উল্লেখযোগ্য সঙ্গ দিতে পারেননি।

শেষ উইকেটে মোহাম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে ভারত যখন জয়ের স্বপ্ন দেখছে, তখন স্টোকসের বলে সিরাজ বোল্ড হয়ে গেলে হতাশা নেমে আসে ভারতীয় ডাগআউটে।

ম্যাচের সেরা হয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ৭৭ রান করার পর বল হাতে দ্বিতীয় ইনিংসে নেন ৩টি উইকেট। জোফরা আর্চারও দারুণ বোলিং করেন, তিনটি উইকেট ঝুলিতে ভরেন।

ম্যাচ শেষে লর্ডসের গ্যালারিতে দাঁড়িয়ে ভারতীয় সমর্থকরা জাদেজাকে দীর্ঘ সময় করতালি দিয়ে সম্মান জানায়। যদিও জয়ের কাছাকাছি গিয়েও হেরে যাওয়া হতাশ করেছে ভারতীয় ভক্তদের।

এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে ওল্ড ট্র্যাফোর্ডে, যেখানে ভারতের সামনে সমতা ফেরানোর কঠিন চ্যালেঞ্জ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২
ভারত: ৩৮৭ ও ১৭০
ফলাফল: ইংল্যান্ড জয়ী ২২ রানে
ম্যাচসেরা: বেন স্টোকস

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au