খেলা

সাকিবকে জাতীয় দলে ফেরানোর পক্ষে সাবেক অধিনায়ক পাইলট

  • 4:28 am - July 15, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

সাকিবকে জাতীয় দলে চান পাইলট। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ জুলাই

গেল বছরের আগস্টের পর থেকে জাতীয় দলের হয়ে আর দেখা যায় না সাকিব আল হাসানকে। তবে সাম্প্রতিক সময়ে দলের বাজে পারফর্মম্যান্সের কারণে আবারো টাইগার অলরাউন্ডারকে দলে ফেরানোর কথা উঠেছে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও সাকিবকে দলে ফেরানোর পক্ষে।

ঢাকায় এক অনুষ্ঠানে সাকিবকে নিয়ে পাইলট বলেন, ‘আমি মনে করি রাজনৈতিক ব্যাপারগুলো না থাকলে একজন প্লেয়ার হিসেবে সাকিবের বিকল্প এখনও আমাদের দলে নেই। সাকিবের ৪ ওভার প্রতিপক্ষের জন্য চাপ। সাথে উপরে ব্যাট করাতে পারতেন, মাল্টিস্কিল প্লেয়ার। সাকিব এখনও আমাদের দলে অপরিহার্য একজন প্লেয়ার, সেটা সে প্রমাণও করেছে জিএসএলে।

যদি রাজনৈতিক ব্যাপারগুলো সমাধান করা যায়, আমি মনে করি বোর্ডের উচিত তাকে যত দ্রুত নিয়ে আসা যায়। একটা লিডারশিপ দরকার, টিমে লিডারশিপ দরকার। একজন সিনিয়র থাকলে সবাই তাকে ফলো করে। মাশরাফি যখন ক্যাপ্টেন্সি করেছে, তখন তার অধীনে তামিম ইকবাল, সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ সবাই তার জুনিয়র ছিল। সাকিব দলে আসলে দলের চেহারা বদলে যাবে।’- যোগ করেন পাইলট।

সাকিবের বিকল্প বা অলরাউন্ডার খুঁজে বের করা প্রসঙ্গে পাইলট বলেছেন, ‘আমি লম্বা সময় ধরে আমাদের কোচিং স্টাফকে দেখে আসছি। রিশাদ হোসেন, তানজিম সাকিবরা ভালো ব্যাটিং করতে পারে। শরিফুলকে ইসলাম আমি ১ ওভারে ১৮ রান নিতে দেখেছি, ৫ বছর আগে। সে এখনও ১০ নাম্বারে ব্যাট করে। অনেক প্লেয়ার আছে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, পিছনের দিকের ব্যাটারদেরকে অনেক দেশ অলরাউন্ডার বানিয়েছে। প্লেয়ার না শুধু এর সাথে ম্যানেজমেন্টের দায়িত্ব আছে।

‘পিছনের দিকে যারা ব্যাট করে, তাদের অলরাউন্ডার বানানোর প্রকল্প দেখি নাই মনে হয়। রিশাদ যেভাবে লং হিট করে, তাকে কি কখনও চিন্তা করা হয়েছে ৪-৫ নাম্বারে? তানজিম সাকিবকে বেন স্টোকসের মত চিন্তা করা হয়েছে? আসার সময় অনেকে বোলার হিসেবে আসছে, অলরাউন্ডার হিসেবে বের হয়েছে। বিদেশে যেটা হয়েছে অনেক। প্লেয়ারদের পাশাপাশি কোচদেরও দায়িত্ব আছে। আমাদের অনেক ভালো অলরাউন্ডার আছে কিন্তু আমরা ভালো অলরাউন্ডার বানাতে পারছি না।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au