বিনোদন

১৩ বছর পরেও ভালোবাসায় ভাসছেন জেনেলিয়া

  • 10:53 pm - July 15, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’-এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায় ফিরেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। আর ফিরেই বাজিমাত করেছেন তিনি। দর্শকদের ভালোবাসা ও প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী, যা নিয়ে নিজেও বিস্মিত জেনেলিয়া।

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পাওয়া জেনেলিয়া বলেন, “গত ১০ বছরে খুব বেশি কাজ করিনি। কেবল কয়েকটি ওটিটি প্রজেক্ট ও বন্ধুদের আহ্বানে গানে কাজ করেছি। ভাবতাম, দর্শক হয়তো আমাকে ভুলে গেছে। তাই এখন দর্শকের ভালোবাসা পাওয়াটা আমার কাছে বিশাল কিছু।”

ছবিতে জেনেলিয়ার সহ-অভিনেতা আমির খান। জানা গেছে, আমিরই প্রথম চেয়েছিলেন তাকে ছবিতে অভিনয় করাতে। একদিন রীতেশ দেশমুখের সঙ্গে আলাপে আমির জানতে চান, জেনেলিয়া এখনো কাজ করছেন কিনা। ইতিবাচক উত্তর পেয়ে আমির পরিচালক আর এস প্রসন্নের সঙ্গে দেখা করতে বলেন জেনেলিয়াকে। তিনি অডিশন দেন এবং পেয়ে যান গুরুত্বপূর্ণ চরিত্রটি।

জেনেলিয়া বলেন, “হ্যাঁ, ২০ বছর পর অডিশন দেওয়া অদ্ভুত মনে হতে পারে। কিন্তু আমার এতে কোনো আপত্তি নেই। বরং আমি দারুণ উৎসাহিত ছিলাম।”

তিনি আরও বলেন, “আমি এই ছবির সাফল্য চেয়েছিলাম ওদের জন্য— যারা বিশেষভাবে সক্ষম। ছবিটি যেভাবে দর্শকের হৃদয় ছুঁয়েছে, তাতেই আমি আনন্দিত। ভালো কাজ করলে মানুষ সেটি গ্রহণ করে— এই বিশ্বাস আমার আগেও ছিল, এখন আরও দৃঢ় হলো।”

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au